প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মানবিকতার নতুন এক দৃষ্টান্ত স্থাপন করেছে নরওয়ে, ফুটবল মাঠে তাদের দারুণ পারফরম্যান্সের পাশাপাশি। বিশ্বকাপ বাছাইপর্বে ইসরায়েলের বিপক্ষে অনুষ্ঠিত ম্যাচের টিকিট বিক্রির অর্থ যুদ্ধবিধ্বস্ত গাজাসহ বিভিন্ন সংঘাতপ্রবণ অঞ্চলে মানবিক সহায়তার জন্য আন্তর্জাতিক চিকিৎসাসেবা সংস্থা ‘ডক্টরস উইদাউট বর্ডারস’ (এমএসএফ)-কে দান করেছে নরওয়ে ফুটবল ফেডারেশন (এনএফএফ)।
ওসলোতে অনুষ্ঠিত ওই ম্যাচে নরওয়ে ইসরায়েলকে ৫-০ গোলের বড় ব্যবধানে হারাতে সক্ষম হয়। সেই ম্যাচের টিকিটের অর্থ ফিলিস্তিনিদের সহায়তায় কোনো ভাবেই অন্যথা হতে পারে না, এটি স্পষ্ট করে জানিয়েছেন হাল্যান্ডের ফেডারেশন।
নরওয়ে ফুটবল ফেডারেশনের সভাপতি লিসা ক্লাভেনেস বলেছেন, "চলমান বৈশ্বিক মানবিক সংকটের প্রেক্ষাপটে যুদ্ধের শিকার সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধ থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।" ম্যাচ থেকে সংগৃহীত অর্থ সংঘাতকবলিত অঞ্চলের মানুষের জরুরি চিকিৎসাসেবা ও মানবিক সহায়তায় ব্যয় করার পরিকল্পনা রয়েছে তাদের।
টিকিট বিক্রির অর্থের পাশাপাশি, নরওয়ের একটি বিনিয়োগ প্রতিষ্ঠানও এই তহবিলে ৩০ লাখ নরওয়েজিয়ান ক্রোনার (প্রায় ৩ লাখ ৫ হাজার মার্কিন ডলার) অনুদান দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
এক বক্তব্যে ক্লাভেনেস উল্লেখ করেছেন, "এই অর্থ এমন একটি সংস্থার হাতে তুলে দেওয়া জরুরি ছিল, যারা গাজায় প্রতিদিন জীবন রক্ষার কাজ করছে এবং সরাসরি যুদ্ধক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিচ্ছে। বিশেষ করে গাজায় বেসামরিক মানুষের ওপর চলমান হামলা ও মানবিক বিপর্যয়ের প্রতি আমরা নির্লিপ্ত থাকতে পারি না।" আন্তর্জাতিক মানবিক সহায়তায় নরওয়ের অবদান দীর্ঘদিনের। নরওয়ে বিভিন্ন সংকটপূর্ণ অঞ্চলে সহায়তার পাশাপাশি ব্রাজিলের বন ও পরিবেশ সংরক্ষণে গঠিত ‘অ্যামাজন ফান্ড’-এর অন্যতম প্রধান অর্থদাতা দেশও।
মাঠের পারফরম্যান্সের দিক থেকেও এবারের বিশ্বকাপে আলো ছড়িয়েছে নরওয়ে। কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের কাছে ২-১ গোলে হেরে বিদায় নেওয়ার আগে, শেষ ষোলোতে ব্রাজিলকে ২-০ গোলে হারিয়ে চমক দেখানোর সুযোগ পেয়েছিল আর্লিং হলান্ডের দল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন