প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বেগুনের খোসা অনেকেই সাধারণত ফেলে দেন। তবে, বেগুনের খোসায় উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন এবং পুষ্টিগুণের কারণে এটি ঘরোয়া পদ্ধতিতে চুল এবং ত্বকের যত্ন নেওয়ার পাশাপাশি জৈব সার তৈরির জন্যও ব্যবহার করা যেতে পারে।
এখন থেকে বেগুনের খোসা ফেলে না দিয়ে বিভিন্ন উপায়ে তা ব্যবহার করার সুযোগ রয়েছে। আসুন, বেগুনের খোসা ব্যবহারের পাঁচটি কার্যকর উপায় সম্পর্কে জানি।
১. ত্বকের যত্নে
ত্বকের ট্যান দূর করতে বেগুনের খোসা অত্যন্ত কার্যকর। বেগুনের খোসা একটু পিষে, ত্বকের ট্যান পড়া স্থানে লাগালে তা ট্যান দূর করতে সহায়তা করে।
২. চুলের উজ্জ্বলতা ফেরাতে
বেগুনের খোসা সিদ্ধ করে নিন। এরপর সেই সিদ্ধ করা পানি দিয়ে চুল ধোয়া হলে চুলের স্বাভাবিক উজ্জ্বলতা ফিরে আসবে এবং শুষ্কতা দূর হবে।
৩. জৈব সার তৈরিতে
বেগুনের খোসা রোদে শুকিয়ে কম্পোস্ট তৈরির কাজে ব্যবহার করুন। তবে, এটি সরাসরি গাছের গোড়ায় না দিয়ে মাটির সাথে মিশিয়ে দেওয়া ভালো। এটি প্রয়োজনীয় পুষ্টি সরবরাহ করার পাশাপাশি গাছের দ্রুত বৃদ্ধিতে সহায়তা করে।
বেগুনের খোসা সিদ্ধ করা পানি সামান্য লেবুর রস এবং লবণ মিশিয়ে নিন। এই পানি দিয়ে তামা কিংবা পিতলের বাসন পরিষ্কার করলে তা একেবারে নতুনের মতো হয়ে ওঠে।
৫. ঘরোয়া কম্পোস্ট তৈরিতে
ঘরোয়া কম্পোস্ট তৈরির জন্য রান্নাঘরের অন্যান্য সবজির খোসার সাথে বেগুনের খোসাও রাখতে পারেন। এটি খুব দ্রুত পচে যায় এবং খুব ভালো ঘরোয়া কম্পোস্ট তৈরি করে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন