প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপ ফুটবলের উন্মাদনা ছড়িয়ে দেওয়ার মধ্যে সাধারণ দর্শকদের সঙ্গে একই সারিতে বসে আর্জেন্টিনার খেলা উপভোগ করেছেন চট্টগ্রাম-১০ আসনের এমপি সাঈদ আল নোমান তুর্য্য। তিনি খেলা দেখতে এসে মন্তব্য করেন, "রাজনীতি নয়, খেলার আনন্দই মানুষকে একত্রিত করেছে। এমন মিলনমেলা বারবার হওয়া উচিত।"
আজ শনিবার ভোররাতে নগরীর দুই নম্বর গেট এলাকায় বড় পর্দায় আর্জেন্টিনা ও কেপ ভারডের মধ্যে অনুষ্ঠিত হওয়া বিশ্বকাপ ফুটবলের রাউন্ড অব ৩২-এর ম্যাচ দেখতে গিয়ে তিনি হাজারো ফুটবলপ্রেমীর সঙ্গে বসে খেলা উপভোগের পাশাপাশি কুশল বিনিময়ও করেন।
সাঈদ আল নোমান বলেন, "চট্টগ্রাম শহরের হাজার হাজার তরুণ-তরুণী আজ একত্রে আনন্দ উপভোগ করতে এসেছে। এই আনন্দময় পরিবেশে আমাদের শক্তিটা বারবার উপলব্ধি করা প্রয়োজন। আজ এখানে কোনো রাজনীতি নেই, কোনো স্বার্থের চিন্তা নেই। শুধুমাত্র খেলা উপভোগ করার জন্য চট্টগ্রামবাসী এক জায়গায় হয়েছে। এই বিষয়টি আমাদের ভাবায়-আমরা কেন বারবার এভাবে এক হতে পারি না।"
তিনি জানান, "যখনই সুযোগ পাব, আমরা যেন এক হয়ে যেতে পারি। এটি কোনো রাজনৈতিক ময়দান নয়, এখানে কোনো দুরভিসন্ধি নেই। শুধুমাত্র চট্টগ্রামের তরুণ সমাজের জন্য ভোর চারটায় খেলা দেখার একটি জায়গা তৈরি করা হয়েছে। সেখানে আমি সামান্য অবদান রাখতে পেরেছি, এটাই আমার আনন্দ। বরং তাদের সঙ্গে বসে খেলা দেখতে পেয়ে আমি গর্বিত, আনন্দিত ও পুলকিত।"
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন