প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুনামগঞ্জের দিরাই উপজেলার জগদল পশ্চিমের হাওরে কৃষিজমির অবস্থা দিন দিন খারাপের দিকে যাচ্ছে। জমিতে পানি দেওয়ার পরও মাটি শুকিয়ে ফেটে যাচ্ছে এবং শক্ত হয়ে যাচ্ছে। এতে বোরো ধানের চারা রোপণ ও জমি প্রস্তুত নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন স্থানীয় কৃষকরা।
কৃষকদের আশঙ্কা, এভাবে মাটি শক্ত হয়ে গেলে জমি চাষের উপযোগী করতে অতিরিক্ত সময়, শ্রম ও অর্থ ব্যয় করতে হবে। এতে বোরো আবাদে বাড়তি খরচের পাশাপাশি চাষাবাদেও বিঘ্ন ঘটতে পারে।
হাওরাঞ্চলের কৃষকদের জীবিকা মূলত বোরো ধান চাষের ওপর নির্ভরশীল। তাই সময়মতো জমি প্রস্তুত করতে না পারলে কৃষকদের আর্থিক ক্ষতির আশঙ্কা রয়েছে।
এ অবস্থায় জগদল পশ্চিমের হাওরে কৃষিজমিতে পানির সংকট ও মাটির এমন পরিস্থিতি মোকাবিলায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কৃষকরা। সময়মতো জমিতে সেচ ও চাষাবাদের উপযোগী পরিবেশ নিশ্চিত করা গেলে কৃষকদের দুশ্চিন্তা কিছুটা কমবে বলে আশা করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন