প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নীলফামারীর সৈয়দপুরে লায়ন্স স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের জন্য নবীনবরণ অনুষ্ঠান বর্ণাঢ্যভাবে অনুষ্ঠিত হয়েছে। ৩০ সেপ্টেম্বর শহরের বিমানবন্দর সড়কের প্রতিষ্ঠানটির নিজস্ব ক্যাম্পাসে এই নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সভাপতি লায়ন মো. জাকির হোসেন মেনন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের সহ-সভাপতি লায়ন আলী ইমাম এবং সাধারণ সম্পাদক লায়ন হাসান ইমাম। সভাপতিত্ব করেন লায়ন্স স্কুল এন্ড কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি লায়ন আলহাজ মো. শফিয়ার রহমান সরকার। অনুষ্ঠানের শুরুতে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। পরে কলেজের সহকারী অধ্যাপক মো. মোখলেছুর রহমান স্বাগত বক্তব্য প্রদান করেন।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ আলহাজ মোহাম্মদ আব্দুল হামিদ, সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল জেহাদী এবং সহকারী অধ্যাপক নাছিমা সুলতানা। এ সময় উপস্থিত ছিলেন লায়ন আনোয়ার আলী, লায়ন মো. আবুল খায়ের মোল্লা, লায়ন শাহানা আজহারসহ কলেজ পরিচালনা পর্ষদের সদস্যরা। উপাধ্যক্ষ (কলেজ) মো. সাজ্জাদ হোসেনের সার্বিক পরিকল্পনায় অনুষ্ঠানটি সঞ্চালনা করেন দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী মাহী ও লাবিব। নবীনবরণ অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এই সাংস্কৃতিক অনুষ্ঠানে সঙ্গীত ও নৃত্য পরিবেশন করেন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন কলেজের পৌরনীতি ও সুশাসন বিষয়ের সহকারী অধ্যাপক মো. জাহেদুল ইসলাম সরকার। অনুষ্ঠানে লায়ন্স ক্লাব অব সৈয়দপুরের কর্মকর্তা ও সদস্য, কলেজ পরিচালনা পর্ষদের সদস্য, শিক্ষক-শিক্ষিকা, আমন্ত্রিত অতিথি এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
এছাড়া, উল্লেখ্য যে, লায়ন্স ক্লাব অব সৈয়দপুর পরিচালিত লায়ন্স স্কুল এন্ড কলেজে চলতি শিক্ষাবর্ষে একাদশ শ্রেণির তিন বিভাগে মোট ৩৫২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছে। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ১৫৭ জন, মানবিক বিভাগে ১৩৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৫৯ জন শিক্ষার্থী রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন