প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের মহেশপুরে ড্রাগনক্ষেতের পাশে জিহাদ হোসেন (১৭) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (৩ অক্টোবর) সকালে উপজেলার চুন্নিআইট গ্রামের একটি ড্রাগন বাগান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।
জিহাদ হোসেন চুন্নিআইট গ্রামের দেলোয়ার হোসেনের পুত্র।
পুলিশ ও পরিবারের সূত্রে জানা যায়, গতকাল রাতে খাবার খেয়ে বাড়ি থেকে বেরিয়ে যায় জিহাদ। এরপর থেকে সে আর বাড়িতে ফিরে আসেনি। অনেক খোঁজাখুঁজির পর আজ শনিবার সকালে ভৈরবা গ্রামের আব্দুল কুদ্দুসের ছেলে তুহিনের ড্রাগনক্ষেতের পাশে জিহাদের মরদেহ পড়ে থাকতে দেখা যায়। পরে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।
স্থানীয়রা এবং পুলিশ জানায়, ড্রাগন বাগানে পেতে রাখা বৈদ্যুতিক ফাঁদে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে জিহাদের মৃত্যু হয়েছে।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজাদ রহমান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন