প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রধানমন্ত্রী তারেক রহমান জানিয়েছেন, আইসিটি বিভাগ থেকে স্টার্টআপ উদ্যোক্তাদের জন্য ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত সহায়তা পাওয়া যাবে। তিনি বলেন, মেধাবী উদ্যোক্তাদের সহযোগিতায় সরকার পুরোপুরি প্রস্তুত। তিনি এ প্রসঙ্গে উল্লেখ করেন যে, আইসিটি মন্ত্রণালয়ের পক্ষ থেকে ৫০০ কোটি টাকার বাজেট রাখা হয়েছে। এর মাধ্যমে ৫ লাখ থেকে ৫ কোটি টাকা পর্যন্ত একজন স্টার্টআপ উদ্যোক্তাকে সহযোগিতা করার চেষ্টা করা হবে।
মঙ্গলবার (১৪ জুলাই) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন নওয়াব হাসান আলী চৌধুরী সিনেট ভবনে ‘তারুণ্য, স্টার্টআপ ও সম্ভাবনার বাংলাদেশ’ শীর্ষক একটি বিশেষ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগিতায় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠানের প্রধান আকর্ষণ হিসেবে জাতীয় স্টার্টআপ ও উদ্যোক্তা প্ল্যাটফর্মটি উদ্বোধন করা হবে। এ অনুষ্ঠান সাধারণ দর্শকদের জন্য উন্মুক্ত থাকবে বেলা ১টা থেকে।
প্রধানমন্ত্রী আরও বলেন, আমরা চিন্তা করেছি, যেন উদ্যোক্তারা ব্যাংকের নিরাপত্তা কিংবা কাগজ দিতে না হয়, সেজন্য একটি কমিটি গঠন করা হয়েছে। এই কমিটিতে মন্ত্রী বা উপদেষ্টারা নেই, এটি নিরপেক্ষভাবে কাজ করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী নুসরাত জাহান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, ব্যাংক থেকে ঋণ পাওয়ার সময় বাবার জমি বা সম্পত্তি দেখতে queune হয়। এটি স্বচ্ছ নয়। যাদের ভালো স্টার্টআপ ধারণা আছে, কিন্তু জামানত নেই, তাদের জন্য সরকার কী পদক্ষেপ নিচ্ছে?
প্রধানমন্ত্রী উত্তরে বলেন, নিরপেক্ষ এই কমিটি উদ্যোক্তার প্রকল্প দেখে ফান্ড প্রদান করবে। এ সময় অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, যে সহায়তা প্রদান করা হবে, সেটি পাবলিক মানি। যদি উদ্যোক্তার মধ্যে সম্ভাবনা থাকে, তাহলে দ্বিতীয়বারও ফান্ডের সুযোগ দেওয়া হবে।
উল্লেখ্য, ডিজিটাল প্ল্যাটফর্মটি উদ্যোক্তাদের জন্য একটি জাতীয় লঞ্চপ্যাড হিসেবে কাজ করবে। উদ্যোক্তারা সরকারি সহায়তা কর্মসূচি, আবেদন প্রক্রিয়া, প্রশিক্ষণ, মেন্টরিং, বিনিয়োগের সুযোগ, অংশীদার প্রতিষ্ঠান এবং প্রয়োজনীয় বিভিন্ন সেবা সম্পর্কে এক স্থান থেকেই জানতে এবং গ্রহণ করতে পারবেন।
সংশ্লিষ্টরা আশাবাদী, এতে উদ্যোক্তা উন্নয়ন কার্যক্রমে সমন্বয় বাড়বে এবং দেশে আরও কার্যকর স্টার্টআপ ইকোসিস্টেম গড়ে উঠবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনাম এমপি এবং প্রধানমন্ত্রীর ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তিবিষয়ক উপদেষ্টা রেহান আসিফ আসাদ। সূচনা বক্তব্য দেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের ভারপ্রাপ্ত সচিব মো. মামুনুর রশীদ ভূঞা এবং স্বাগত বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মোর্শেদ হাসান খান।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ জানিয়েছে, প্রযুক্তিনির্ভর কর্মসংস্থান সৃষ্টি, গবেষণা ও উদ্ভাবনকে উৎসাহিত করা এবং জ্ঞানভিত্তিক অর্থনীতি গড়ে তুলতে সরকার নানা কর্মসূচি বাস্তবায়ন করছে। নির্বাচনী ইশতেহার ২০২৬ অনুযায়ী গঠিত ৫০০ কোটি টাকার স্টার্টআপ ফান্ড সম্ভাবনাময় উদ্যোক্তাদের অর্থায়নে সহায়তা করবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন