প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সেনাবাহিনীর সুনাম সুবিদিত বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। তিনি বলেছেন, জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণে প্রথম থেকেই ‘বাংলাদেশ নীতি’ ধারণ করা হচ্ছে এবং এই নীতি মাধ্যমেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।
রোববার (৫ জুলাই) ঢাকা সেনানিবাসে প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের প্রতিষ্ঠাবার্ষিকীতে রাষ্ট্রপতি এসব কথা বলেছেন।
মো. সাহাবুদ্দিন বলেছেন, সরকার সশস্ত্র বাহিনীকে আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে বদ্ধপরিকর। জাতীয় নিরাপত্তা কৌশল নির্ধারণের ক্ষেত্রে প্রথমেই বাংলাদেশ নীতি ধারণ করা হচ্ছে। এই নীতির মধ্য দিয়ে প্রতিরক্ষা ব্যবস্থা আধুনিক ও শক্তিশালী হবে।
রাষ্ট্রপতি আরও বলেন, সেনাবাহিনীর সুনাম আজ আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত এবং প্রেসিডেন্ট রেজিমেন্ট গার্ডও সেই সুনামের অবিচ্ছেদ্য অংশ।
তিনি বলেন, প্রচলিত নিরাপত্তা ঝুঁকির পাশাপাশি এখন সাইবার হামলা, এআইয়ের অপব্যবহার এবং বিভিন্ন ধরনের নিরাপত্তা হুমকি চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। এসব মোকাবিলার জন্য প্রযুক্তি সক্ষমতা বৃদ্ধি এবং কার্যকর কৌশল গ্রহণের বিকল্প নেই।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন