প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীজুড়ে অভিযান চালিয়ে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), তেজগাঁও বিভাগের সদস্যরা বিভিন্ন অপরাধে জড়িত ৫৭ জনকে গ্রেপ্তার করেছে। বুধবার (২২ জুলাই) এ ব্যাপারে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।
এর আগে মঙ্গলবার (২১ জুলাই) দিনব্যাপী বিভিন্ন অপরাধপ্রবণ এলাকা থেকে নিয়মিত অভিযান চালিয়ে গ্রেপ্তার করা হয় ৫৭ জনকে। গ্রেপ্তারদের মধ্যে রয়েছে মো. নুর হোসেন ওরফে মুন্না (২০), মো. নাঈম (২০), মো. মামুন হোসেন (২২), মো. দ্বিপু বাহাদুর (২৯), মো. সাইদুল ইসলাম (৩৬), মো. মনিরুল মনু (৪২), মো. আবুল বাশার (৫৩), মো. জাহিদুল ইসলাম (১৮), মো. আলী হোসেন (৪৮), মো. সবুজ (৩৭), মো. মামুন (৫২), মো. নাজমুল ইসলাম (২৫) এবং মো. শাহ পারভেজ (৪০)।
গ্রেপ্তার হওয়া অন্যদের মধ্যে রয়েছে মৃদুল হাসান (২৯), মো. সুজন বেপারী (২৬), মো. শাকিল (২৬), মো. সেলিম ওরফে ডিপজল (২২), মো. রাকিব (২২), রাজা মিয়া, মো. সবুজ ব্যাপারী ওরফে সবুজ (২২), মো. সুজন, মো. হাসান, মামুন (২৪), মো. নাদিম, মো. জুয়েল মিয়া (৩১), মো. ইমরান (২৭), শেখ শাহিন (৫৫), মামুন (২৪), চঞ্চল রবি দাস (২১), মো. রিহান শেখ (১৯), মো. বাপ্পি শেখ (২০), মো. পলাশ হোসেন (২৫), মো. শাহীন (২৫), মো. সুন্নত (২২) এবং মো. রাজু (৪৫)।
নিয়মিত অভিযানে গ্রেপ্তার অন্যরা হলেন- মো. আকবর খান ইমন (২৪), মো. মেরাজুল ইসলাম (২২), খন্দকার মো. ইব্রাহিম (২১), মো. আবির হোসেন (২৫), মো. রবিনুর (২৭), মো. মনোয়ার হোসেন ওরফে রিফাত (২৬), মো. জহুরুল ইসলাম (৩২), মো. লাবলু (২০), মকবুল হোসেন ওরফে মুকুল (২৭), মিজানুর রহমান মুকুল (৪০), শ্রাবন দেওয়ান (২০), মো. সজিব (২১), মো. শামীম হোসেন (৩৬), মিলন (৪২), মো. আলমগীর হোসেন (৩০), মো. মনির হোসেন (৩২), মো. মশিউর রহমান (২৬), ফাহিম (২৩) এবং দিপংকর চন্দ্র দাশ ওরফে অভি (৩১)।
তেজগাঁও বিভাগ সূত্রে জানানো হয়েছে, গ্রেপ্তারদের মধ্যে তেজগাঁও থানার ৩ জন ছাড়াও শেরেবাংলা নগর থানার ১০ জন, মোহাম্মদপুর থানার ২৮ জন, আদাবর থানার ৫ জন, তেজগাঁও শিল্পাঞ্চল থানার ৭ জন এবং হাতিরঝিল থানার ৪ জন রয়েছে। এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন