প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নাইজেরিয়ার একটি গুরুত্বপূর্ণ মহাসড়কে রহস্যময় সাদা ফেনাসদৃশ অজানা পদার্থ ছড়িয়ে পড়েছে। এই অদ্ভুত ফেনা, যা তুষারের মতো দেখতে, ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
নাইজেরিয়ার ন্যাশনাল এনভায়রনমেন্টাল স্ট্যান্ডার্ডস অ্যান্ড রেগুলেশনস এনফোর্সমেন্ট এজেন্সি (নেসরিয়া) দেশটির নিরাপত্তা উদ্বেগের কারণে জরুরি তদন্ত শুরু করেছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি জানিয়েছে, দেশটির উত্তরাঞ্চলের প্রধান শহর কাদুনার সঙ্গে রাজধানী আবুজাকে সংযুক্তকারী ব্যস্ত কাদুনা-আবুজা এক্সপ্রেসওয়েতে রহস্যময় এই সাদা ফেনা দেখা যাচ্ছে। এই পরিস্থিতিতে শত শত যানবাহন থামিয়ে মানুষ ফেনাটির ছবি তুলছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে তা ছড়িয়ে দিচ্ছে।
অনেকে ধারণা করছেন যে, এটি কোনো রাসায়নিক পদার্থের ছড়িয়ে পড়ার ফল। অন্যদিকে, কেউ কেউ এই অদ্ভুত ফেনার রূপ নিয়ে বিস্ময় প্রকাশ করছেন, একে তুষারের মতো বলছেন।
নিয়মিতভাবে এই সড়ক ব্যবহারকারী চালক ইসাহ আমিনু জানান, প্রথমে তিনি শুনেছিলেন যে, আকাশ থেকে মেঘ নেমে এসেছে। পরে তিনি ঘটনাস্থলে গিয়ে দেখেন, পদার্থটি সত্যিই তুষারের মতো। তিনি বলেন, ‘আমি ফেনাটিকে স্পর্শ করার সাহস করিনি। তবে অনেক মানুষকে তার খুব কাছাকাছি যেতে দেখেছি। কর্তৃপক্ষের দ্রুত জানানো উচিত এটি আসলে কী, যাতে মানুষের বিভ্রান্তি দূর হয়।’
নেসরিয়া জানিয়েছে, তাদের কাদুনা রাজ্য কার্যালয়ের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে। তারা রহস্যময় ফেনার নমুনার পাশাপাশি পাশের খালের পানি এবং মাটির নমুনাও সংগ্রহ করেছে। এগুলোর রাসায়নিক উপাদান ও পরিবেশগত প্রভাব পরীক্ষার জন্য পরীক্ষাগারে পাঠানো হবে।
তদন্ত শেষ না হওয়া পর্যন্ত জনসাধারণকে ওই ফেনা এবং আশপাশের পানি ও মাটি থেকে দূরে থাকার পরামর্শ দিয়েছে সংস্থাটি। সংস্থাটির এক মুখপাত্র সকলকে সতর্ক থাকার আহ্বান জানিয়ে বলেন, ‘এটি কী, তা নিশ্চিত না হওয়া পর্যন্ত আমরা এর ঝুঁকি সম্পর্কে কিছু বলতে পারছি না।’ প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে যে, কোনো একটি লরি দুর্ঘটনার পর পদার্থটি সড়কে ছড়িয়ে পড়ে এই ফেনার সৃষ্টি হয়েছে। তবে লাইনের মালামাল কী ছিল, তা এখনো নিশ্চিত করা যায়নি।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন