প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার দত্তগ্রাম সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফ’র গুলিতে নিহত বাংলাদেশি চোরাকারবারি মো. মুজিব আলীর মরদেহ বর্তমানে ভারতের একটি স্থানীয় হাসপাতালে রয়েছে।
শুক্রবার (১২ জুন) সন্ধ্যা আনুমানিক সাড়ে সাতটার দিকে গুলিতে নিহত হওয়ার পরে বিএসএফ মুজিব আলীর মরদেহ ওই হাসপাতালে রাখে। বিএসএফের সঙ্গে পতাকা বৈঠকের মাধ্যমে তার মরদেহ ফিরিয়ে আনতে বলেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)।
শ্রীমঙ্গল-৪৬ ব্যাটালিয়ান অধিনায়ক কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, শুক্রবার সন্ধ্যা সময় প্রচন্ড ঝড়বৃষ্টির সুযোগ নিয়ে ৬ থেকে ৭ জনের একটি চোরাকারবারি দল ভারতীয় চোরাকারবারিদের সহায়তায় অবৈধভাবে ভারতের ৫০০ গজ অভ্যন্তরে লখাইরচর নামক স্থানে প্রবেশ করে। এ সময় বিএসএফ লাঠিপুড়া ক্যাম্পের সদস্যরা তাদের বাধা দেয়। এই পরিস্থিতিতে চোরাকারবারি দল ক্ষিপ্ত হয়ে দেশীয় অস্ত্র নিয়ে বিএসএফের ওপর আক্রমণের চেষ্টা চালায়। সেই সময় বিএসএফ তাদের লক্ষ্য করে ২/৩ রাউন্ড গুলি ছুঁড়ে। ঘটনাস্থলে মো. মুজিব আলীর মৃত্যু হয়, কিন্তু অন্যান্যরা পালিয়ে যেতে সক্ষম হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন