প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর বিভিন্ন থানায় গত ২৪ ঘণ্টায় ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ৫৬৫ জনকে গ্রেফতার করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, গ্রেফতারকৃতদের মধ্যে ৭১ জন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য।
এদিকে, পুলিশ সদর দফতর জানিয়েছে, কার্যক্রম নিষিদ্ধ দলের অপতৎপরতা বা নাশকতার বিরুদ্ধে তারা কঠোর অবস্থান নিয়েছে। গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েনের কথাও জানানো হয়েছে।
জনমনে আতঙ্ক ছড়াতে, বেশ কিছুদিন ধরে রাজধানীর বিভিন্ন স্থানে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটাচ্ছে। মঙ্গলবার রাতে মিরপুর, মহাখালী ও বাড্ডা লিংক রোডে তিনটি বাসে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।
পুলিশের মতে, এই ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সংশ্লিষ্টতা রয়েছে।
এদিকে, বুধবার (১৮ নভেম্বর) সকালে বারিধারা ডিওএইচএস থেকে নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে গ্রেফতার করেছে এসআরবি। ডিএমপি জানিয়েছে, রাজধানীজুড়ে নাশকতার সঙ্গে তার সম্পৃক্ততা খতিয়ে দেখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন