প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
উৎসাবহরমুখর ও জমকালো আয়োজনের মধ্য দিয়ে এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৮, বরিশালের ২১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (০৫ সেপ্টেম্বর ২০২৬) বরিশাল সদর দপ্তরে আয়োজিত এ সুবর্ণ মুহূর্তে প্রধান অতিথি ও আমন্ত্রিত বিশেষ অতিথিদের উপস্থিতিতে অনুষ্ঠানটি এক মিলনমেলায় পরিণত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) মিডিয়া সেল জানায়, র্যাব-৮-এর এই গৌরবোজ্জ্বল প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে বরিশাল মেট্রোপলিটন পুলিশের মান্যবর কমিশনার জনাব আবু রায়হান মুহাম্মদ সালেহ্ বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান শেষে তিনি র্যাব-৮ কর্তৃক আয়োজিত প্রীতিভোজে অংশ নেন এবং প্রতিষ্ঠাবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে র্যাবের সর্বস্তরের কর্মকর্তা ও সদস্যদের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
এ সময় বিএমপি কমিশনার তাঁর বক্তব্যে দেশের আইনশৃঙ্খলা রক্ষা, সন্ত্রাসবাদ দমন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং দক্ষিণ পশ্চিমাঞ্চলের সামগ্রিক নিরাপত্তা নিশ্চিতে র্যাব-৮-এর পেশাদারিত্ব ও সাহসিকতার ভূয়সী প্রশংসা করেন। তিনি আশা প্রকাশ করেন, অপরাধ দমন ও জননিরাপত্তা বিধানে পুলিশ ও র্যাবের এই পারস্পরিক সৌহার্দ্য ও সমন্বিত প্রচেষ্টা ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে র্যাব-৮-এর ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিবর্গ এবং সুশীল সমাজের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন