প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দুই বছরের কম বয়সী শিশুদের জন্য মোবাইল বা টিভি দেখা তাদের স্বাস্থ্য ও জীবন ব্যবস্থায় ভয়াবহ প্রভাব ফেলে।
এ কারণে এ বয়সী শিশুদের এসব ডিভাইস থেকে দূরে রাখা উচিত। সম্প্রতি পরিচালিত একটি গবেষণায় এই বিষয়ে কিছু ভয়াবহ ফলাফল প্রকাশিত হয়েছে।
সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান রিপোর্ট করেছে, ‘১০০১ ক্রিটিক্যাল ডেইস’ নামের একটি ওয়েবসাইটে গবেষণার তথ্যের ফলাফল প্রকাশ করা হয়েছে। এই গবেষণা করেছে যুক্তরাজ্যের চারটি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা। তারা জানিয়েছেন, এই সময় শিশুদের মোবাইল ও টিভি দেখতে দিলে তাদের বেড়ে ওঠার ক্ষেত্রে ব্যাপক প্রভাব পড়তে পারে।
লিডস বিশ্ববিদ্যালয়ের সিনিয়র লেকচারার রাফে কায়টন এই গবেষণার সহ-নেতৃত্বে ছিলেন। তিনি বলেছেন, গবেষকরা লক্ষ্য করেছেন যে বাবা-মায়েরা এসব ডিভাইস ব্যবহারের ক্ষেত্রে গাইডিংয়ের অভাবে ভুগছেন। এর ফলে তারা নিজেদের অজান্তে নিজেদের সন্তানকে মোবাইল ও টিভির সঙ্গে অস্বাস্থ্যকর স্বভাব এবং সম্পর্ক তৈরিতে বাধ্য করছেন।
গবেষণায় দেখা গেছে মোবাইল ও টিভি ব্যবহার করলে বাবা-মা বা শিশুকে লালন-পালন করা ব্যক্তির সঙ্গে সম্পর্ক তৈরির সুযোগ কমে যায়। এছাড়া, শিশুদের স্বাভাবিক খেলাধুলা করার সময়ও সংকুচিত হয়ে যায়। আর সবচেয়ে ভয়ের বিষয় হলো, তাদের ভাষার বিকাশ সীমিত হয়ে যায়। অর্থাৎ, শিশুরা ভাষা শিখতে পারে না।
এছাড়া, এত কম বয়সে এসব ডিভাইস ব্যবহার করলে শিশুদের মধ্যে অতিরিক্ত উদ্দীপনা এবং ঘুমের ব্যঘাত দেখা দেয়। তাদের চোখের ওপর খারাপ প্রভাব পড়ে এবং শিশুবয়সে স্থুলতা বা ওজন বৃদ্ধি দেখা দেয়।
গবেষণায় আরও ভয়ঙ্কর তথ্য পাওয়া গিয়েছে, দুই বছরের কম বয়সের যেসব শিশুকে মোবাইল ও টিভি দেখতে দেওয়া হয় তাদের মাঝে আরাম ও প্রশান্তির জন্য এসব ডিভাইসকে খোঁজার প্রবণতা লক্ষ্য করা যায়। অথচ তাদের জন্য আরও সুবিধাজনক এবং নিরাপদ হবে যদি তারা আরাম ও প্রশান্তির জন্য বাবা-মাকে খোঁজে।
সূত্র: দ্য গার্ডিয়ান
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন