প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ হলেও হয়েছে। এসময় বেশ কয়েকটি বাড়িঘরে আক্রমণ করে ভাঙচুর ও লুটপাট করা হয়েছে।
সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের অন্তত ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকার বিভিন্ন স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার পিরোজপুর ইউনিয়নের পাঁচানি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে হামিদ গ্রুপ এবং রাসেল গ্রুপের মধ্যে দীর্ঘ দিন ধরে বিরোধ চলছে। বৃহস্পতিবার (২৫ জুন) রাতে তাদের মধ্যে কথাকাটাকাটি ঘঠিত হয়। এর ফলস্বরূপ শুক্রবার (২৬ জুন) সকালে রাসেল বাহিনীর সদস্যরা লাঠিসোটা ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামিদ বাহিনীর লোকদের ওপর আক্রমণ করতে শুরু করে। পরে হামিদ বাহিনীর সদস্যরা সংঘবদ্ধ হয়ে পাল্টা আক্রমণ চালালে দুপক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষের ঘটনা ঘটে।
এ সময় বেশ কয়েকটি টিনের বসত ঘর-বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর এবং লুটপাট করা হয়। বেলা ১১ টা পর্যন্ত দফায় দফায় ধাওয়া পাল্টা ধাওয়া এবং সংঘর্ষ থেকে অন্তত ২০ জন আহত হন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান করা হয়।
সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, খবর পেয়ে থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো পক্ষই অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পাওয়া গেলে যথাযথ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন