প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নকলায়, শেরপুরের নকলা উপজেলার গনপদ্দী ইউনিয়নের গনপদ্দী বাজারে অবস্থিত আব্দুল করিম সরকার হেলথকেয়ার সেন্টারের উদ্যোগে ও আয়োজনে বিনামূল্যে চর্ম চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
হেলথকেয়ার সেন্টারের মধ্যে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন শতাধিক চর্ম রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়। হেলথকেয়ার সেন্টারটির ব্যবস্থাপক শরিফুল ইসলাম-এর সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই ক্যাম্পে এমবিবিএস, ডিওসি এমসিজিপি (চর্ম) ডাক্তার এস.এম রিদওয়ান উদ্দিন এই রোগীদের ব্যবস্থাপত্র প্রদান করেন।
এ সময়ে এলাকার গন্যমান্য ব্যক্তি, আব্দুল করিম সরকার ফাউন্ডেশনের সদস্যবৃন্দ, হেলথকেয়ার সেন্টারে কর্মরত কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন এলাকার চর্ম রোগী যারা সেবা নিতে এসেছে, স্থানীয় স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন গণমাধ্যমের স্থানীয় সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
হেলথকেয়ার সেন্টারের ব্যবস্থাপক শরিফুল ইসলাম জানালেন, দেশের বিভিন্ন স্থানে অজ্ঞাত কারণে চর্ম রোগীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং তা অস্বাভাবিক হারে বাড়ছে। তিনি বললেন, সাধারণত অল্প আয়ের শ্রমজীবী ও দরিদ্র পরিবার এই অসহনীয় রোগে বেশি আক্রান্ত হচ্ছে। শ্রমজীবী ও দরিদ্র পরিবারের আয়ের কথা মাথায় রেখেই এমন ব্যতিক্রমি বিনামূল্যে মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে। তিনি যে ভবিষ্যতে এমন উদ্যোগ চলমান থাকবে, তা নিশ্চিত করলেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন