প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়ার বিশেষ দূত সার্জিও গর আগামী সপ্তাহের শেষের দিকে ঢাকা সফরে আসছেন। তার এই সফরের মাধ্যমে বাংলাদেশ এবং যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও সুগম হবে বলে আশা করছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।
বৃহস্পতিবার (২৩ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ে মার্কিন বিশেষ দূতের সফর বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি এই তথ্য জানিয়ে বলেন। প্রতিমন্ত্রী আরও বলেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক সবসময়ই ভালো রইছে। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে যে সরকার প্রতিষ্ঠিত হয়েছে, সেই বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও জোরদার হচ্ছে এবং ভবিষ্যতে হবে। যুক্তরাষ্ট্রের যেকোনো প্রতিনিধি এ দেশে সফরে এলেই আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরও গভীর হবে।
তিনি বলেন, আমরা আশা করছি, এই সফরের মাধ্যমে নতুন কিছু বেরিয়ে আসবে। আন্তঃরাষ্ট্রিক সম্পর্কের পাশাপাশি আমাদের বাণিজ্যিক সম্পর্ক এবং মানুষে মানুষে যোগাযোগ বাড়ানোর বিষয়গুলো নিয়েও আলোচনা হবে বলে আমার মনে হচ্ছে।
এখন জানা যাচ্ছে যে, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত সার্জিও গর আগামী ৩০ জুলাই ঢাকায় আসবেন। এই সফরের প্রথম দিনে সার্জিও গর প্রধানমন্ত্রী তারেক রহমান এবং পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সঙ্গে বৈঠক করবেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন