প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাদকের টাকার জন্য মা-বাবা ও স্ত্রী-সন্তানকে মারধর করে ঘরছাড়া করার অভিযোগে সুমন মিয়া (৩২) নামের এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। মঙ্গলবার (১৮ আগস্ট) তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
এটি ঘটনার আগে, গতকাল সোমবার ময়মনসিংহের মুক্তাগাছা পৌরসভার নন্দীবাড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। নির্যাতিত মা বাধ্য হয়ে আদালতে মামলা করার পর পুলিশ তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার হওয়া সুমন নন্দীবাড়ি সীসার মোড় এলাকার আবদুল মালেক ও সমলা খাতুনের ছেলে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, একসময় সুমন ওয়েল্ডিং মিস্ত্রী হিসেবে কাজ করতেন। কিন্তু গত চার বছর ধরে তিনি ইয়াবা সেবন ও বিক্রির সঙ্গে যুক্ত হয়ে পড়েন বলে পরিবারের অভিযোগ। নেশার টাকা জোগাড় করার জন্য প্রায়ই তিনি পরিবারের সদস্যদের মারধর করতেন এবং ঘরের বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতেন।
নির্যাতন সহ্য করতে না পেরে প্রায় ছয় মাস আগে সুমনের স্ত্রী-সন্তান এবং তিন মাস আগে তাঁর বৃদ্ধ মা-বাবা বাড়ি ছাড়তে বাধ্য হন। পরে তারা অন্য ছেলের ভাড়া বাসায় আশ্রয় নেন।
সুমনের মা সমলা খাতুন বলেন, ‘ইয়াবার কারণে ছেলেটা বদলে গেছে। বাধ্য হয়ে নিজের সন্তানের বিরুদ্ধে মামলা করেছি।’
ঘটনার সত্যতা নিশ্চিত করে মুক্তাগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুর ইসলাম জানান, সুমনের বিরুদ্ধে আগেও মাদকের মামলা ছিল। জামিনে বের হয়ে তিনি আবারও একই অপরাধে জড়িয়ে পড়েন। আজ আদালতের মাধ্যমে তাকে আবার কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন