প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জয়পুরহাটে নানা কর্মসূচির মাধ্যমে পালিত হয়েছে জুলাই গণ-অভ্যুত্থান দিবস। এই ঐতিহাসিক আন্দোলনের দুই বছর পূর্তিতে বুধবার (৫ আগস্ট) সকালে জেলা প্রশাসনের সংগঠনের মাধ্যমে শহরের ড. আবুল কাশেম ময়দানের ‘জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে’ শ্রদ্ধা নিবেদনের কাজ শুরু হয়।
সকাল ৯টায় শহীদ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন স্থানীয় সংসদ সদস্য ফজলুর রহমান, জেলা প্রশাসক আল-মামুন মিয়া, পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদ প্রশাসক মাসুদ রানা প্রধান, জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাব ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান।
এরপর ধাপে ধাপে জুলাই শহীদ পরিবারের সদস্য, জুলাইযোদ্ধা, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বাংলাদেশ জামায়াতে ইসলামী সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিনিধিরা শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর বীর শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়। একই সঙ্গে জুলাই গণ-অভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করে বিশেষ দোয়া করা হয়। দিবসটি উপলক্ষে জয়পুরহাটের বিভিন্ন সরকারি ও বেসরকারি দফতরে দিনব্যাপী নানা কর্মসূচি পালিত হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন