প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
নেত্রকোনার পূর্বধলা উপজেলার বৈরাটি ইউনিয়নের লালচাপুর গ্রামে বাড়ির পেছনের জঙ্গল থেকে একটি মেছোবাঘ আটক করেছেন স্থানীয়রা। গতকাল সন্ধ্যায় প্রাণীটিকে দেখতে পাওয়ার পর আজ শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে সেটি আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় লালচাপুর গ্রামের বাসিন্দা রবি মিয়া, কামরুল মিয়া, মোশারফ হোসেন তালুকদার, জাহাঙ্গীর ও জান্নাতুল—এই পাঁচজন মোশারফ হোসেন তালুকদারের বাড়ির পেছনের জঙ্গল থেকে একটি বন্যপ্রাণী বের হতে দেখেন।
পরে আজ শনিবার সকাল থেকে স্থানীয়রা প্রাণীটিকে আটকের চেষ্টা করেন। সকাল আনুমানিক ১০টার দিকে তারা সেটিকে আটক করতে সক্ষম হন।
আটকের পর মেছোবাঘটি মোশারফ হোসেন তালুকদারের বাড়িতে রাখা হয়েছে। বিষয়টি বন বিভাগকে জানানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
স্থানীয়রা জানান, বন বিভাগের কর্মকর্তারা এলে তাদের কাছে মেছোবাঘটি হস্তান্তর করা হবে। প্রাণীটিকে নিরাপদে বন বিভাগের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
স্থানীয়দের মধ্যে মেছোবাঘটি দেখতে কৌতূহল দেখা দিলেও, বন্যপ্রাণীটির নিরাপত্তার বিষয়টি বিবেচনায় রেখে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন সংশ্লিষ্টরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন