প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
দিনাজপুরের পার্বতীপুর এলাকায় পরিত্যক্ত দুটি ব্যাগ থেকে ৯২ রাউন্ড গুলি উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। শনিবার (১২ সেপ্টেম্বর) রাতে উপজেলার রামপুর ইউনিয়নের বাসুপাড়া মোড় এলাকায় অভিযান পরিচালনা করে এসব গুলি উদ্ধার করা হয়।
র্যাব-১৩-এর রংপুর সদর কোম্পানির একটি দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এই অভিযান পরিচালনা করে।
র্যাব জানায়, রাত পৌনে ১২টার দিকে বদরগঞ্জ থেকে পার্বতীপুরের দিকে যাওয়া সড়কের বাসুপাড়া মোড় এলাকায় সন্দেহজনক অবস্থায় দুটি ব্যাগ পড়ে থাকতে দেখা যায়। এরপর ব্যাগ দুটিতে তল্লাশি চালিয়ে একটিতে ৫০ রাউন্ড এবং অন্যটিতে ৪২ রাউন্ড গুলি পাওয়া যায়।
র্যাবের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা গুলিগুলো .২২ রিমফায়ার লং রাইফেলের। কিন্তু ব্যাগ দুটির আশপাশে কোনো ব্যক্তি কিংবা গুলির দাবিদার কাউকে পাওয়া যায়নি। পরে উদ্ধার হওয়া সব গোলাবারুদ আইনি ব্যবস্থা গ্রহণের জন্য পার্বতীপুর থানায় হস্তান্তর করা হয়।
র্যাব-১৩ জানায়, অবৈধ অস্ত্র ও গোলাবারুদের বিরুদ্ধে তাদের অভিযান নিয়মিতভাবে চলছে। অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন