প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাশিয়া ইউক্রেনের বিরুদ্ধে চলমান যুদ্ধে সুবিধা পেতে সদ্য উত্তর কোরিয়া থেকে ৩০ হাজার নতুন সৈন্য আনার পরিকল্পনা করছে। এই দাবি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি, যিনি শনিবার (২৫ জুলাই) একটি ভিডিও বার্তায় এটি উল্লেখ করেছেন।
জেলেনস্কি জানান, নতুন সেনাদের জন্য মস্কো ইতোমধ্যে প্রস্তুতি গ্রহণ শুরু করেছে। এই সেনাদলকে অভ্যর্থনা ও আশ্রয় দেওয়ার জন্য তারা প্রয়োজনীয় উদ্যোগ নিচ্ছে। তিনি আরও স্পষ্ট করেছেন যে, ২০২৪ সালে মস্কো এবং পিয়ংইয়ংয়ের মধ্যে স্বাক্ষরিত একটি পারস্পরিক প্রতিরক্ষা চুক্তির আওতায় প্রথম দফায় উত্তর কোরিয়া প্রায় ১৪ হাজার সৈন্য রাশিয়ার কুর্স্ক অঞ্চলে পাঠিয়েছিল।
এবার ক্রেমলিন আরও ৩০ হাজার সৈন্য আনার পরিকল্পনা করেছে। জেলেনস্কির দাবি অনুযায়ী, নতুন আসা সৈন্যদের গ্রহণ করার জন্য রাশিয়ার ভোরোনেঝ অঞ্চলে চলতি বছরের জুন মাস থেকেই প্রস্তুতি চলছে।
সৈন্য পাঠানোর পাশাপাশি, উত্তর কোরিয়া রাশিয়াকে নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপক (লঞ্চার) সরবরাহ করার প্রস্তুতি নিচ্ছে তা জানান জেলেনস্কি।
তিনি সতর্ক করে বলেন, উত্তর কোরিয়ার এই অংশগ্রহণ ইউক্রেনের জন্যই নয়, বরং সমগ্র এশিয়ার জন্য একটি বড় হুমকি। যুদ্ধের ময়দানে উত্তর কোরিয়া বাস্তব যুদ্ধের অভিজ্ঞতা অর্জন করছে এবং তাদের অস্ত্রের আধুনিকায়ন ঘটাচ্ছে। ফলে পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র সীমার মধ্যে থাকা এশিয়ার দেশগুলোর নিরাপত্তা গুরুতর ঝুঁকিতে পড়বে বলে তিনি মনে করছেন।
জেলেনস্কি এই সম্মিলিত হুমকির উপযুক্ত জবাব দেওয়ার কথা স্পষ্ট করে জানান।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন