প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের নেতৃত্বকে উপহাস করেছেন। তিনি বলেছেন, ইরানে বর্তমানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। শুক্রবার (২১ আগস্ট) দক্ষিণ ক্যারোলিনায় সিনেটর ডার্লিন গ্রাহামের সমর্থনে আয়োজিত এক নির্বাচনী সমাবেশে ট্রাম্প ইরান নিয়ে এসব মন্তব্য করেছেন।
ট্রাম্প বলেন, ‘যখন কোনো দেশের আর নৌবাহিনী, বিমানবাহিনী, রাডার, প্রযুক্তিগত সরঞ্জাম বা উৎপাদন সক্ষমতা থাকে না, তখন তাদের নেতারা চলে যায়, দ্বিতীয় সারির নেতারাও চলে যায় এবং তৃতীয় সারির নেতৃত্বেরও কিছু অংশ হারিয়ে যায়।’
ইরানের নেতৃত্ব সম্পর্কে আরও কথা বলতে গিয়ে তিনি জানিয়েছেন, ‘আসলে এটি আমার সবচেয়ে বড় সমস্যাগুলোর একটি। আমি জানি না কার সঙ্গে আলোচনা করব।’
ট্রাম্প দাবি করেছেন, ইরানে নেতৃত্বের সংকট তৈরি হয়েছে এবং বলেছেন, ‘এটি একটি সমস্যা। বিশ্বের একমাত্র দেশ যেখানে কেউ প্রেসিডেন্ট হতে চায় না। তারা বলে, ‘কে প্রেসিডেন্ট হতে চায়?’ আর উত্তর আসে, ‘ওহ না, আমি প্রেসিডেন্ট হতে চাই না।’
সমাবেশে তিনি ইরানের ওপর নিষেধাজ্ঞা নিয়েও কথা বলেছেন। ট্রাম্প আবারও দাবী করেছেন যে, ইরান অর্থনৈতিক এবং সামরিকভাবে দুর্বল হয়ে পড়েছে। তিনি বলেন, ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি চুক্তি করতে ‘অত্যন্ত আগ্রহী’।
এদিকে, ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক যোগাযোগমাধ্যমে এর জবাব দিয়ে লিখেছেন, ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের পরিকল্পনা ‘ব্যর্থ হতে বাধ্য।’
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন