প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ইয়াবা সেবনরত অবস্থায় মো. কাওসার নামক একজন ব্যক্তিকে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত।
আজ ১১ জুলাই ২০২৬ খ্রি. তারিখে উপজেলার রহনপুর কেটিসি পাড়া এলাকায় এই অভিযান পরিচালিত হয়।
আদালত সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রহনপুর কেটিসি পাড়ায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় ইয়াবা সেবনরত অবস্থায় মো. কাওসারকে আটক করা হয়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৯-এর ১(গ) ধারা লঙ্ঘনের অপরাধে আটককৃত ব্যক্তিকে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ২,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। অর্থদণ্ড অনাদায়ে আদালত আরও ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
অভিযান পরিচালনা করেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব জাকির মুন্সী।
অভিযান পরিচালনায় সহযোগিতা করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়, চাঁপাইনবাবগঞ্জ এবং আনসার বাহিনীর সদস্যবৃন্দ।
উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বজায় রাখতে এবং জনস্বার্থে এ ধরনের অভিযান নিয়মিতভাবে পরিচালনা করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন