প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মুন্সিগঞ্জে ডিবি পুলিশের অভিযানে কুখ্যাত মাদক ব্যবসায়ী এবং একাধিক মামলার আসামি ‘শান্তির ছেলে’ নামে পরিচিত মো. বাবু সরকার ওরফে আব্দুল জব্বার (৩৭) কে ৪০০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছে।
শনিবার (১৩ জুন) রাত ৯টা ১০ মিনিটে মাদক ও সন্ত্রাসবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) সদর থানার বৈখর পশ্চিমপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এই অভিযানে বাদল মন্ডলের বসতবাড়ি সংলগ্ন রাস্তা থেকে তাকে আটক করা হয়।
গ্রেফতারকৃত বাবু সরকার ওরফে আব্দুল জব্বার বৈখর পশ্চিমপাড়া এলাকার মৃত অফিজ উদ্দিন সরকার এবং শান্তি বেগমের সন্তান। তিনি স্থানীয়ভাবে ‘শান্তির ছেলে’ হিসেবে পরিচয় পান।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত বাবুর বিরুদ্ধে হত্যা, অস্ত্র ও মাদকসহ মোট ২৪টি মামলা রয়েছে। দীর্ঘ সময় ধরে তিনি এলাকায় মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের সঙ্গে জড়িত বলে অভিযোগ রয়েছে।
আরও জানা যায়, গত বছরের ২ ডিসেম্বর তাকে ২ কেজি গাঁজা এবং ৮০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়েছিল। পরে তিনি জামিনে মুক্তি পেয়ে পূর্ব শত্রুতার কারণে এক ব্যক্তির হাতের কবজি কেটে দেওয়ার ঘটনায় পুনরায় আলোচনায় আসে।
অবশেষে শনিবার রাতে মুন্সিগঞ্জ জেলা ডিবি পুলিশের একটি চৌকস দল অভিযান চালিয়ে তাকে পুনরায় গ্রেফতার করতে সক্ষম হয়। উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
পুলিশের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, মাদক ও সন্ত্রাস দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধীদের আইনের আওতায় আনতে কঠোর অবস্থান বজায় রাখা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন