প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
টাঙ্গাইলে পেশাদার ও ডিজিটাল সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা, ঐক্য এবং পেশাগত মানোন্নয়নের প্রত্যয়ে ডিজিটাল সাংবাদিক ফোরাম, টাঙ্গাইলের পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় টাঙ্গাইল শহরের পুরাতন থানা সংলগ্ন সকালের বার্তা ২৪ ডটকমের অস্থায়ী কার্যালয়ে অনুষ্ঠিত একটি সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভায় মো. খোরশেদ আলমকে সভাপতি এবং মো. আলমগীর হোসেনকে সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত করা হয়।
নবগঠিত কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে সৈয়দ মহসীন হাবীব (সবুজ) — জাতীয় দৈনিক আমার বার্তা, সহ-সভাপতি এস এম আতোয়ার রহমান — দৈনিক নবচেতনা; মো. মেহেদী হাসান সোহেল — সহ-সাধারণ সম্পাদক, দৈনিক দেশ প্রতিদিন; মো. সজিব মিয়া — সাংগঠনিক সম্পাদক, টাঙ্গাইল সমাচার; মো. রুবেল রানা — সহ-সাংগঠনিক সম্পাদক, অপরাধ নিউজ; মো. নাহিদ খান — প্রচার সম্পাদক, এ টি ভি বাংলা নিউজ (কালিহাতী); মো. সাইফুল ইসলাম — কোষাধ্যক্ষ, দৈনিক তথ্যানুসন্ধান; মো. মোস্তফা কামাল — দপ্তর সম্পাদক, দৈনিক যুগধারা; মো. সাইফুল ইসলাম রানা — ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক, টাঙ্গাইল ৭১ নিউজ; জীবন আহম্মেদ রাব্বি — কার্যকরী সদস্য, বজ্র কণ্ঠ (ঘাটাইল); মো. শাহীন — কার্যকরী সদস্য, দৈনিক সকালের বার্তা ২৪ ডটকম; মো. মারুফ — কার্যকরী সদস্য, অপরাধ প্রকাশ এবং সুজন মিয়া — কার্যকরী সদস্য, এটিএন (ক্যামেরা পারসন); কার্যকরী সদস্য মোঃ কামাল মিয়া দৈনিক সংবাদ সারাক্ষণ।
সভায় বক্তারা উল্লেখ করেন, বর্তমান সময়ে ডিজিটাল সাংবাদিকতা সংবাদ পরিবেশনের একটি গুরুত্বপূর্ণ এবং শক্তিশালী মাধ্যম হিসেবে কাজ করছে। তাই সাংবাদিকদের পেশাগত ঐক্য, মর্যাদা এবং অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করা প্রয়োজন, পাশাপাশি বস্তুনিষ্ঠ, নির্ভুল এবং জনস্বার্থসংশ্লিষ্ট সংবাদ পরিবেশন করতে হবে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দ জানান, সত্য, বস্তুনিষ্ঠতা এবং জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে টাঙ্গাইলে ডিজিটাল সাংবাদিকতার বিকাশ এবং সাংবাদিকদের কল্যাণে কাজ করবে ডিজিটাল সাংবাদিক ফোরাম। এ লক্ষ্যে তারা সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন