প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
খুলনায় শিশু ধর্ষণের মামলায় যুবকের যাবজ্জীবন
খুলনার আদালত শিশু ধর্ষণের মামলায় সবুজ খাঁ (২৮) নামের এক যুবককে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড প্রদান করেছেন। একই সঙ্গে, তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং জরিমানার অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আকরাম হোসেন এই রায় ঘোষণা করেন।
আদালতের বেঞ্চ সহকারী ইকবাল মাহমুদ বিষয়টি নিশ্চিত করেছেন।
দণ্ডপ্রাপ্ত সবুজ খাঁ খুলনা মহানগরীর দৌলতপুর থানাধীন পালপাড়া কোপার বিল হাসানখান সড়কের কেরামত আলীর ছেলে।
আদালত সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৭ জুলাই বিকেল পৌনে ৪টার দিকে দৌলতপুরের মধ্যডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে মুরগি দেখানোর কথা বলে নিজের ঘরে নিয়ে যান সবুজ।
সেখানে শিশুটিকে ধর্ষণ করা হয় এবং পরে ঘটনার কথা কাউকে জানালে ক্ষতি করার ভয় দেখানো হয়।
পরদিন শিশুটির মা বাদী হয়ে দৌলতপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০-এর ৯(১) ধারায় সবুজ খাঁকে আসামি করে মামলা দায়ের করেন। মামলার তদন্ত কর্মকর্তা দিবস কুমার মৃধা ২০২৫ সালের ১৩ আগস্ট সবুজকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।
এরপর চলতি বছরের ১ এপ্রিল তার বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
মামলার বিচারকালে সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামিকে দোষী সাব্যস্ত করে এই দণ্ড প্রদান করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন