প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চীনের প্রেসিডেন্ট শি চিনপিং মন্তব্য করেছেন যে, মধ্যপ্রাচ্যকে বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা এবং ভূরাজনৈতিক সংঘাতের ক্ষেত্র হিসেবে পরিণত করা উচিত নয়। তিনি জানান, মধ্যপ্রাচ্যে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আরব দেশগুলোর সঙ্গে সহযোগিতা করতে চীন প্রস্তুত।
সোমবার ওমানের সুলতান হাইথাম বিন তারিকের সঙ্গে বৈঠকের সময় চিনপিং বলেন, বর্তমান বিশ্ব ‘এক শতাব্দীতে দেখা যায়নি এমন গভীর পরিবর্তনের’ মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি বিবৃতিতে সি চিন পিংয়ের বক্তব্য তুলে ধরা হয়েছে, যেখানে তিনি উল্লেখ করেন, ‘মধ্যপ্রাচ্যের উপসাগরীয় অঞ্চল বড় শক্তিগুলোর প্রতিদ্বন্দ্বিতা ও ভূরাজনৈতিক সংঘাতের মঞ্চে পরিণত হওয়া উচিত নয়। এ অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে সব পক্ষের সম্মিলিত উদ্যোগ ও সুরক্ষা প্রয়োজন।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের বিরুদ্ধে ইরানের যুদ্ধ বন্ধে চীন ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যের নিরাপত্তাসংকট সমাধানে ‘প্রজ্ঞা ও কার্যকর সমাধান’ দিতে বেইজিং অবদান রাখতে চায়।
রোববার দুই দিনের সফরে বেইজিংয়ে পৌঁছান ওমানের সুলতান হাইথাম বিন তারিক। ১৯৭৮ সালে দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর এই প্রথম কোনো ওমানি রাষ্ট্রপ্রধান চীন সফর করছেন।
সূত্র: আলজাজিরা
আরএ
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন