প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) গেম ডেভেলপমেন্ট কমিটির সাবেক চেয়ারম্যান, আধুনিক এবং তৃণমূল ক্রিকেটের সফল রূপকার, বিশিষ্ট ক্রীড়া সংগঠক প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হচ্ছে। এ উপলক্ষে গভীর শ্রদ্ধা নিবেদন ও রুহের মাগফিরাত কামনা করেছেন নিউইয়র্ক মহানগর দক্ষিণ বিএনপির সভাপতি এবং ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র মনোনয়নপ্রত্যাশী হাবিবুর রহমান সেলিম রেজা।
বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, প্রখ্যাত রাষ্ট্রনায়ক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম এবং চারবারের সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কনিষ্ট পুত্র হিসেবে জন্মগ্রহণ করেন ক্রীড়ানুরাগী আরাফাত রহমান কোকো। যদিও তিনি একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন, রাজনীতির জগতে নিজেকে জড়াননি; বরং ক্রীড়াঙ্গনের আধুনিকায়ন এবং সামাজিক উন্নয়নমূলক কাজের জন্য তাঁর বর্ণাঢ্য কর্মজীবন উৎসর্গিত করেছেন।
দেশের ক্রিকেটকে বিশ্বমানের করে গড়ে তুলতে এবং তৃণমূল পর্যায়ে তরুণ প্রতিভা অন্বেষণের ক্ষেত্রে তাঁর অবদান ছিল অনবদ্য।
গেম ডেভেলপমেন্টের সুদৃঢ় সূচনা: বিসিবির গেম ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে তিনি বাংলাদেশের বয়সভিত্তিক ক্রিকেট এবং একাডেমি কাঠামোর জন্য একটি শক্তিশালী ও মজবুত ভিত্তি স্থাপন করেন।
তৃণমূল থেকে প্রতিভা অন্বেষণ: জাতীয় দলে নতুন ও সম্ভাবনাময় তরুণ ক্রিকেটার তুলে আনার লক্ষ্যে তিনি শক্তিশালী একটি 'পাইপলাইন' তৈরি করেন, যা পরবর্তী সময়ে বাংলাদেশ ক্রিকেটকে এক নতুন উচ্চতায় নিয়ে যায়।
হাবিবুর রহমান সেলিম রেজা আরাফাত রহমান কোকোর স্মৃতির প্রতি গভীর সম্মান জানিয়ে বলেন, "বাংলাদেশের ক্রিকেটকে বিশ্ব দরবারে মর্যাদাপূর্ণ স্থানে অধিষ্ঠিত করতে আরাফাত রহমান কোকোর দূরদর্শী চিন্তা, একনিষ্ঠ সাধনা ও অপরিসীম ত্যাগ সর্বদা স্মরণীয় হয়ে থাকবে। আজকের এই বিশেষ দিনে তাঁর আত্মার মাগফিরাত কামনা করি এবং মহান আল্লাহর দরবারে প্রার্থনা করি, তিনি যেন তাঁকে জান্নাতুল ফেরদাউস নসীব করেন।"
একজন ক্রীড়া সংগঠক হিসেবে তাঁর কর্মময় ও নিবেদিত জীবন দেশের ক্রীড়া ইতিহাসের পাতায় চিরভাস্বর হয়ে থাকবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন