প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গ্রামীণ সাংবাদিকতার পথিকৃৎ, শিক্ষানুরাগী, সাহিত্যিক ও বাউল সাধক কাঙ্গাল হরিনাথ মজুমদারের ‘জীবন ও কর্ম’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
কুষ্টিয়ার কুমারখালীর কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে বৃহস্পতিবার বিকেলে সেমিনারের আয়োজন করে জাদুঘর কর্তৃপক্ষ। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাতীয় জাদুঘরের সমকালীন শিল্পকলা ও বিশ্বসভ্যতা বিভাগের কীপার শক্তি পদ হলদার।
আলোচক ছিলেন জাতীয় জাদুঘরের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তা ড. শওকত ইমাম খান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আখতারের সভাপতিত্বে এবং কুমারখালী তাঁতবোর্ডের সহকারী মহাব্যবস্থাপক মেহেদী হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন থানার ওসি জামাল উদ্দিন, কাঙ্গাল হরিনাথ মজুমদারের ৪র্থ বংশধর অশোক মজুমদারের সহধর্মিণী গীতা রাণী মজুমদার।
এছাড়াও স্বাগত বক্তব্য দেন কাঙ্গাল হরিনাথ মজুমদার স্মৃতিজাদুঘরে ভারপ্রাপ্ত কর্মকর্তা তাপস কুমার মণ্ডল।
আলোচক ড. শওকত ইমাম খান বলেন, কাঙ্গাল হরিনাথ আমাদেরকে শিখিয়েছে কিভাবে ক্ষমতার রক্তচক্ষুকে উপেক্ষা করে সত্যের পথে লড়তে হয়। আজকের যুগে দাঁড়িয়ে যখন আমরা স্বাধীন এবং নির্ভিক সাংবাদিকতার কথা বলি, তখন কাঙ্গাল হরিনাথ মজুমদার আমাদের অন্যতম বড় প্রেরণা। এই মহান মনীষীর প্রতি আমরা গভীর শ্রদ্ধা জানায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন