প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনার চাটমোহরে নাছের আলী (৪২) নামে এক ভ্যানচালককে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। এই হত্যার ঘটনা ঘটে বুধবার (৮ জুলাই) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বোয়াইলমারী কবরস্থানের পাশে।
চাটমোহর সার্কেলের সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী এই বিষয়ে নিশ্চিত করেছেন। নাছের আলী উপজেলার হরিপুর ইউনিয়নের আগশোয়াইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর পুত্র।
পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গেছে, ভ্যানচালক নাছের রাতে ভ্যানে যাত্রী নিয়ে ছাইকোলার দিকে গিয়েছিলেন। যাত্রা শেষ করে চাটমোহরে ফেরার পথে বোয়াইলমারী কবরস্থানের পূর্বপাশে দুর্বৃত্তরা তাকে আটকায়।
এক পর্যায়ে দুর্বৃত্তরা নাছেরকে ছুরিকাঘাত করে এবং গলা কেটে পালিয়ে যায়। পরে, আহত নাছের দৌড়ে পাশের সবুজের বাড়ির দরজায় ধাক্কাধাক্কি করে সেখানেই পড়ে যায়। ঘটনাস্থলেই মারা যান ভ্যানচালক নাছের।
সহকারী পুলিশ সুপার নাসের মুন্সী জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন শেষ করার পর মরদেহ উদ্ধার করেছে। স্থানীয়দের মাধ্যমে নিহতের পরিচয় শনাক্ত করার পর স্বজনদের জানানো হয়েছে। পরে স্বজনরা এসে মরদেহ নাছেরের বলে নিশ্চিত করেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হবে।
সহকারী পুলিশ সুপার আরো জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যানটি ছিনতাই করার উদ্দেশ্যে নাছেরকে হত্যা করা হতে পারে। তবে, ঘটনাটি আরো খতিয়ে দেখতে এবং জড়িতদের শনাক্তে পুলিশ কাজ করছে। ঘটনার স্থান থেকে নিহতের অটোভ্যানটি জব্দ করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন