প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউনিভার্সিটি অব ফ্রন্টিয়ার টেকনোলজি, বাংলাদেশের ৩১তম সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে ঢাকার মোহাম্মদপুরে বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীর সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভার শুরুতে সিন্ডিকেট সদস্যবৃন্দ নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ড. মো. মোক্তার আলীকে অভিনন্দন জানান এবং ফুল দিয়ে বরণ করে নেন।
সভায় উপস্থিত ছিলেন লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের সচিব ড. হাফিজ আহমেদ চৌধুরী, এথিক্স অ্যাডভান্সড টেকনোলজি লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর এম এ মুবিন খান, ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) এর সভাপতি প্রকৌশলী মোহাম্মদ রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের অধ্যাপক ড. মোঃ শরিফুল ইসলাম, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এ, কে, এম, মহিউদ্দিন, ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ মতিউর রহমান, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মুহাম্মদ আতাউর রহমান খান।
সভায় অনলাইনে যুক্ত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব ড. মো. খায়েরুজ্জামান মজুমদার, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব মো. মামুনুর রশীদ ভূইঞা, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মো. আনোয়ার হোসেন এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফার্মেসী বিভাগের অধ্যাপক ড. মো. সোহেল রানা।
এছাড়াও বিশ্ববিদ্যালয়ের কাউন্সিল শাখার সহকারী রেজিস্ট্রার এম. মোস্তাফিজুর রহমান সভায় উপস্থিত ছিলেন। সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা শেষে সিদ্ধান্ত গৃহীত হয়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন