প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
এসআরবি-৬-এর স্পেশাল কম্পানির একটি আভিযানিক দল সুন্দরবনের বনদস্যু ‘জোনাব’ বাহিনীর প্রধান জোনাব আলীকে আটক করেছে। শুক্রবার (৬ নভেম্বর) রাত ১১টার সময় খুলনা মহানগরীর হরিণটানা থানার কৈয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
আটক হওয়া জোনাব আলী সাতক্ষীরার শ্যামনগর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত কেরামত আলীর পুত্র।
এসআরবি-৬-এর সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় বিশেষ অভিযান চালিয়ে জোনাব আলীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হরিণটানা থানায় হস্তান্তর করা হয়েছে।
নিয়মিত মামলার আসামি, বিভিন্ন মেয়াদে সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামি, অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক কারবারি এবং চাঞ্চল্যকর হত্যা ও ধর্ষণ মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে বলে এসআরবি-৬ জানিয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন