প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ইতিহাস বিভাগের অধ্যাপক ড. নাছির আহমদ নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন। তাকে আগামী দুই বছরের জন্য এই দায়িত্ব প্রদান করা হয়েছে।
মঙ্গলবার, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দিন স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য প্রকাশিত হয়। উল্লেখ্য, আদেশটি আগামী বুধবার (২৮ অক্টোবর) থেকে কার্যকর হবে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি অনুযায়ী সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে অধ্যাপক ড. নাছির আহমদকে পরবর্তী দুই বছরের জন্য প্রক্টর হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এই দায়িত্ব পালনের জন্য তিনি বিধি অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা লাভ করবেন।
নতুন দায়িত্ব সম্পর্কে অধ্যাপক ড. নাছির আহমদ মন্তব্য করেন, “জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা রক্ষা করা—এটা আমাদের সবার দায়িত্ব। আমরা সবাই মিলেই জগন্নাথ বিশ্ববিদ্যালয়কে সুন্দরভাবে পরিচালনা করব, এটাই আমি চাই। এটি অনেক জটিল একটি দায়িত্ব। সবার সহযোগিতা ছাড়া আসলে এটি সম্ভব নয়।”
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন