প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের অপরাধ সংক্রান্ত অভিযোগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে রিয়াদের বাংলাদেশ দূতাবাস। একই সঙ্গে, দূতাবাসের পক্ষ থেকে অভিযোগের ভিত্তিতে কাউকে নিজ উদ্যোগে আটক রাখা বা শারীরিক নির্যাতন থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।
সোমবার (৬ জুলাই) প্রকাশিত একটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, যদি কোনো ব্যক্তি অপরাধে জড়িত বলে সন্দেহ হয় কিংবা কেউ কোনো অপরাধ সংঘটিত হতে দেখে, তাহলে তাৎক্ষণিকভাবে সৌদি আরবের আইন-শৃঙ্খলা বাহিনীকে অবহিত করতে হবে। প্রয়োজনে, জরুরি সেবার জন্য হটলাইন নম্বর ৯৯৯ অথবা ৯১১-এ যোগাযোগ করার পরামর্শ দেওয়া হয়েছে।
দূতাবাস আরো জানিয়েছে, অভিযোগ থাকা সত্ত্বেও কাউকে নিজেদের উদ্যোগে আটক রাখা বা শারীরিকভাবে নির্যাতন করা সৌদি আরবের আইনে গুরুতর অপরাধ হিসেবে গণ্য হয়। এই বিষয়টি নিয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হচ্ছে।
বিজ্ঞপ্তিতে সৌদি আরবে অবস্থানরত সকল বাংলাদেশিকে স্থানীয় আইন মেনে চলার পাশাপাশি এই ধরনের বিষয়ের প্রতি সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন