প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর যাত্রাবাড়ীর শহীদ ফারুক সড়কে গতকাল শুক্রবার (১৪ আগস্ট) জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমাবেশ করেছে। এ সমাবেশের অভিযোগ উঠেছে, এর ফলে রাস্তা বন্ধ হয়ে গেছে।
রাস্তা বন্ধ থাকায় পথচারীরা তাদের ক্ষোভ প্রকাশ করেছেন। এ বিষয়ে একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে।
একটি ভিডিওতে দেখা যায়, সমাবেশস্থলের পার্শ্ববর্তী গলিতে দলের নেতাকর্মীদের ভিড় জমা হয়েছে। রাস্তা থেকে যাতায়াতের অসুবিধার কারণে এক মধ্যবয়স্ক নারী এবং এক তরুণী দলের সিনিয়র নেতাদের উদ্দেশ্যে চিৎকার করে তাদের ক্ষোভ জানাচ্ছে।
তারা বলেন, 'নারীদের যাতায়াতের কোনো ব্যবস্থা আছে। রাস্তা বন্ধ করে কেউ এসব করে, আমরা কিভাবে যাবো।'
এনসিপির ঢাকা মহানগর দক্ষিণ শাখার উদ্যোগে সরকারের প্রতি বিভিন্ন দাবি নিয়ে ওই সমাবেশের আয়োজন করা হয়। সমাবেশে এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম, এনসিপির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, রাজনৈতিক পর্ষদ সদস্য আব্দুল্লাহ আল আমিন এমপি, আরিফুল ইসলাম আদীব, এবং এনসিপির ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ইসহাক সরকারসহ কেন্দ্রীয় এবং মহানগরীর নেতাদের বক্তব্য রাখা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন