প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বিশ্বকাপের ফাইনালে জায়গা করে নিয়ে নিজেদের কাজ শেষ করে ফেলেছে স্পেন। এখন ফুটবলপ্রেমীদের বহু প্রতীক্ষিত একটি লড়াইয়ের সম্ভাবনা বাঁচিয়ে রাখা দায়িত্ব আর্জেন্টিনার কাঁধে। তারা ইংল্যান্ডকে হারাতে পারলে, আসন্ন বিশ্বকাপের ফাইনালে মুখোমুখি হবে ইউরোপ ও দক্ষিণ আমেরিকার বর্তমান চ্যাম্পিয়নরা। এটি অনেকের কাছে হয়ে উঠবে ‘হারিয়ে যাওয়া ফাইনালিসিমার’ নতুন সংস্করণ।
ফ্রান্সকে ২-০ গোলে হারিয়ে, স্পেন প্রথম দল হিসেবে ২০২৬ বিশ্বকাপের ফাইনালে নিজের জায়গা নিশ্চিত করেছে। এরপর থেকেই বিতর্কের কেন্দ্রবিন্দু হয়ে রয়েছে আর্জেন্টিনা-ইংল্যান্ড সেমিফাইনালটি। কারণ, এই ম্যাচের ফলই নির্ধারণ করবে ফুটবল বিশ্ব স্পেন-আর্জেন্টিনা দ্বৈরথ দেখতে পাবে কি না।
মূলত চলতি বছরের মার্চে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন এবং কোপা আমেরিকা চ্যাম্পিয়ন আর্জেন্টিনার মধ্যে ‘ফাইনালিসিমা’ হওয়ার কথা ছিল। কিন্তু বিভিন্ন কারণে শেষ পর্যন্ত ম্যাচটি মাঠে গড়ায়নি। ফলে দুই মহাদেশের সেরা দলগুলোর মুখোমুখি হওয়ার অপেক্ষা অনেক দীর্ঘ হয়ে গেল।
নির্ধারিত সূচি অনুযায়ী, ম্যাচটি আয়োজনের পরিকল্পনা ছিল কাতারের দোহায়। কিন্তু আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতির অবনতির কারণে সেই আয়োজন বাতিল হয়ে যায়। পরে বিকল্প ভেন্যু হিসেবে স্পেনের রাজধানী মাদ্রিদের একটি স্টেডিয়ামের প্রস্তাব এলেও, তা মেনে নেয়নি আর্জেন্টিনা। তাদের দাবি ছিল, প্রতিপক্ষের দেশে এমন শিরোপা নির্ধারণী ম্যাচ আয়োজন হলে নিরপেক্ষতা প্রশ্নবিদ্ধ হবে। শেষ পর্যন্ত কোনো সমাধান না পাওয়ায় ম্যাচটি বাতিল ঘোষণা করা হয়।
এখন যে লড়াইটি হওয়ার কথা ছিল, সেটি এখন বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে তার আগে আর্জেন্টিনাকে পার হতে হবে ইংল্যান্ডের বাধা। শক্তিশালী ইংলিশদের হারাতে পারলেই, লিওনেল মেসির দল পৌঁছে যাবে ফাইনালে। তখন ফুটবলপ্রেমীরা উপহার পাবে বহুদিনের জন্য প্রতীক্ষিত এক মহারণ।
একদিকে টানা সাফল্যে উড়তে থাকা স্পেন, অন্যদিকে শিরোপা ধরে রাখার চ্যালেঞ্জে থাকা আর্জেন্টিনা। দুই মহাদেশের বর্তমান সেরা দলের এই সম্ভাব্য লড়াইকে অনেকেই ইতোমধ্যে বিশ্বকাপের ‘স্বপ্নের ফাইনাল’ হিসেবে আখ্যা দিতে শুরু করেছেন।
এখন সব নজর আটলান্টার সেমিফাইনালে। স্পেন তার কাজ শেষ করেছে। বিশ্বকাপের ফাইনালে হারিয়ে যাওয়া ফাইনালিসিমার মঞ্চ তৈরি হবে কি না, তা এখন আর্জেন্টিনার পারফরম্যান্সের উপর নির্ভর করছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন