প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বাংলাদেশ ক্রিকেটে পেস বোলিংয়ের ইতিহাসে একটি নতুন অধ্যায় যোগ করলেন তরুণ গতিতারকা নাহিদ রানা। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে বিদেশের মাটিতে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের সেরা বোলিং ফিগারের অধিকারী ছিলেন মাশরাফি বিন মুর্তজা। ওই গৌরবময় রেকর্ডটি এবার নতুনভাবে নিজেদের করে নিলেন এই তরুণ পেস সেনসেশন।
২০০৬ সালে নাইরোবিতে কেনিয়ার বিরুদ্ধে ২৬ রান দিয়ে ৬ উইকেট লাভ করে বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ সাফল্যের নজির স্থাপন করেন মাশরাফি বিন মুর্তজা। প্রায় ২০ বছর ধরে সেই রেকর্ড অক্ষত ছিল, যা আজ ভেঙে দিলেন নাহিদ রানা।
সোমবার (৬ জুলাই) হারারে স্পোর্টস ক্লাবে জিম্বাবুয়ের বিপক্ষে অনুষ্ঠিত ওয়ানডে সিরিজের ম্যাচে দুর্দান্ত একটি স্পেল উপহার দেন রানা। মাত্র ২১ রান খরচ করে ৬ উইকেট নিয়ে তিনি নতুন এই ইতিহাস সৃষ্টি করেন। এর ফলে বিদেশের মাটিতে বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা বোলিং ফিগারের একক মালিক তিনি হলেন।
ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে ধারাবাহিক গতির ঝড় তুলে জিম্বাবুয়ের ব্যাটিং লাইনআপকে একাই ধসিয়ে দেন এই তরুণ পেসার। তার আগ্রাসী বোলিংয়ের সামনে দাঁড়িয়ে একের পর এক উইকেট হারিয়ে স্বাগতিকেরা শুরুতেই বড় চাপে পড়ে যায়।
বাংলাদেশের পেস বোলিংয়ে দীর্ঘসময় ধরে মাশরাফির ২০০৬ সালের পারফরম্যান্সকে বিদেশে বড় মাইলফলক হিসেবে বিবেচনা করা হত। নাহিদ রানার আজকের এই অর্জন দেশের ক্রিকেট ইতিহাসে নতুন এক মাত্রা সংযোজন করল। গতি ও সুইংয়ের অসাধারণ মিশ্রণে ধারাবাহিক উইকেট নেওয়ার ক্ষমতা দিয়ে ইতোমধ্যে আলোচনায় আসা নাহিদ রানা এবার প্রমাণ করলেন, বিদেশের মাটিতেও তিনি কতটা কার্যকর ও ভয়ংকর হয়ে উঠতে পারেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন