প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর খানের চ্যাট শো ‘হোয়াট উইমেন ওয়ান্ট’-এ অতিথি হিসেবে হাজির হয়েছেন শহিদ কাপুরের স্ত্রী মীরা রাজপুত। শুক্রবার (৩০ অক্টোবর) সম্প্রচারিত অনুষ্ঠানের ষষ্ঠ মৌসুমের একটি পর্বে দুজনের মধ্যে আলোচনা হয়েছে সংসার, দাম্পত্য জীবন এবং ব্যক্তিগত বিভিন্ন বিষয় নিয়ে। বিশেষ করে মীরার তৃতীয় সন্তান নেওয়ার গুঞ্জন এবং কারিনার ‘ওয়ান্নাবি বলিউড ওয়াইফ’ মন্তব্য নিয়ে আলোচনা হয়েছে।
শোয়ের একটি প্রোমোতে কারিনা মীরার কাছে জানতে চান, তার সম্পর্কে শোনা সবচেয়ে হাস্যকর গুঞ্জন কোনটি। মীরার উত্তর ছিল, শহিদ ও তার তৃতীয় সন্তান আসার খবরই সবচেয়ে হাস্যকর। এ সময় কারিনা মজা করে প্রশ্ন করেন, সত্যিই কি তেমন কিছু হতে পারে? মীরা স্পষ্টভাবে বলেন, ‘কোনোভাবেই না, আমাদের আর সন্তান নেওয়ার পরিকল্পনা নেই।’
আড্ডার একপর্যায়ে মীরা কারিনাকে বলিউড তারকা হিসেবে প্রশংসা করেন। কারিনা তার জবাবে নিজেকে ‘ওয়ান্নাবি বলিউড ওয়াইফ’ হিসেবে উল্লেখ করেন। তার এই মন্তব্যে হাসির পরিবেশ সৃষ্টি হয়।
দাম্পত্য জীবনের ছোটখাটো বিষয় নিয়েও তারা আলোচনা করেন। মীরা জানান, তার কয়েকজন বান্ধবীর স্বামীরা প্রায়ই জানতে চান, স্ত্রীকে কী উপহার দেওয়া যায়। এ ক্ষেত্রে বছরের শুরুতেই পছন্দের উপহারের একটি তালিকা তৈরি করে রাখার পরামর্শ দেন মীরা। এতে স্বামীদের জন্য বিষয়টি সহজ হয়ে যায়। কারিনা মীরার এই পরামর্শকে বেশ ভালো বলে মন্তব্য করেন।
এ ছাড়া নারীদের সঙ্গে তর্কের সময় পুরুষদের প্রথম কী করা উচিত, তা জানতে চান কারিনা। মীরার সংক্ষিপ্ত উত্তর ছিল, ‘মেনে নাও। তর্ক কোরো না।’
উল্লেখ্য, শহিদ কাপুর ও মীরা রাজপুত ২০১৫ সালে বিয়ে করেন। তাদের দুই সন্তান রয়েছে—মেয়ে মিশা ও ছেলে জেইন। অন্যদিকে, কারিনা ২০১২ সালে সাইফ আলী খানকে বিয়ে করেন এবং তাদের দুই ছেলে তৈমুর ও জেহ।
কারিনা ও শহিদ একসময় সম্পর্কে ছিলেন। ২০০৪ সালে তাদের সম্পর্ক শুরু হয় এবং ২০০৭ সালে বিচ্ছেদ ঘটে। পরে দুজনই নিজেদের জীবনে এগিয়ে গেছেন। এবার কারিনার শোতে শহিদের স্ত্রী মীরার উপস্থিতি বিনোদন অঙ্গনে বাড়তি আগ্রহ সৃষ্টি করেছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন