প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার শিক্ষার্থীদের জন্য অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপ পরীক্ষার আওতায় বৃত্তি প্রদান ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজে শিশু শ্রেণির শিক্ষার্থীদের জন্য এই বৃত্তি প্রদান ও সংবর্ধনা আয়োজন করা হয়। আটজন শিক্ষার্থীকে বৃত্তি এবং ৭৬ জনকে সংবর্ধনা দেওয়া হয়েছে।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আখাউড়া ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ আব্দুর রাজ্জাক হাজারী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ শাখার কো-অর্ডিনেটর সোলেমান কবির এবং স্কুল শাখার কো-অর্ডিনেটর সাবিকুন্নাহার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রভাষক আনোয়ার হোসেন।
আয়োজক সূত্রে জানা যায়, এবারের অ্যালকো-ক্যামব্রিয়ান স্কলারশিপ পরীক্ষায় ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, আশুগঞ্জ ও আখাউড়াসহ বিভিন্ন এলাকার ১৫টি কেন্দ্রে মোট ৫৪ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী নিবন্ধন করেন। এর মধ্যে ১৪ হাজার ৭২৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেন। বৃত্তি পেয়েছেন ৮১২ জন শিক্ষার্থী। আখাউড়া কেন্দ্রে নিবন্ধন করেন চার হাজার ৪ জন শিক্ষার্থী। পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৭৪৬ জন, যাদের মধ্যে ৯২ জন বৃত্তি অর্জন করেন। শনিবার অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের জন্য বৃত্তি প্রদান করা হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন