প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
হাইকোর্ট সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত সম্পন্ন করার জন্য টাস্কফোর্সকে আরও ছয় মাসের সময় প্রদান করেছেন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) এই নির্দেশনা জারি করেন হাইকোর্ট। একই সঙ্গে, সাগর-রুনি হত্যা মামলার সমস্ত নথি উপস্থাপন করতে টাস্কফোর্সের প্রধান এবং প্রসিকিউটর তানভীর জোহাকে ২৯ এপ্রিল আদালতে হাজির হওয়ার জন্য তলব করা হয়েছে।
এদিন হাইকোর্টে অ্যাটর্নি জেনারেল রুহুল কুদ্দুস কাজল জানান, সাংবাদিক দম্পতি সাগর সারওয়ার ও মেহেরুন রুনি হত্যার সাথে জড়িত বলে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম এবং প্রসিকিউটর তানভীর জোহা টাস্কফোর্সকে অবহিত করেছেন। জিয়াউল আহসানের বাসায় ৬০০ সিডি উদ্ধার করা হয়েছে, যা সাগর-রুনি হত্যার ক্লু অনুসন্ধানে যাচাই-বাছাই করা হচ্ছে।
অন্যদিকে, কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ কাউন্সিলর একরামুল হক হত্যার ঘটনায় দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ১১ আসামির বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি ২৯ নভেম্বরের জন্য পেছানো হয়েছে। মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের শুনানি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন