প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর আদাবরে ছিনতাইকারী ধরতে গিয়ে আহত হওয়া পুলিশ কর্মকর্তাদের প্রতি সহমর্মিতা এবং কৃতজ্ঞতা জানিয়ে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে তারেক রহমান।
মঙ্গলবার (১৬ জুন) আদাবর এলাকায় যখন চাপাতি দিয়ে একটি দোকানে ঢুকে ছিনতাইয়ের ঘটনার পর অভিযুক্তদের ধরতে রুদ্ধশ্বাস অভিযান চালাচ্ছিল পুলিশ, তখন ছিনতাইকারীদের হামলায় আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম এবং উপ-পরিদর্শক (এসআই) তরুণ আহত হন।
পুলিশ সূত্রে এ বিষয়ে জানা গেছে যে, ছিনতাইয়ের ঘটনার তদন্তে নেমে অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে পুলিশ। এদিকে পরে তাদের আস্তানায় অভিযান পরিচালনা করা হলে সংঘর্ষ সংঘটিত হয় এবং এ সময় ছিনতাইকারীদের হামলায় ওসি জাহিদুল ইসলাম ও এসআই তরুণ আহত হন।
আহত দুই পুলিশ সদস্যকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং বর্তমানে তারা চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।
এদিকে, আহত পুলিশ কর্মকর্তাদের খোঁজখবর নেওয়া হয়েছে এবং তাদের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে। বুধবার প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাদের জন্য উপহার পাঠানো হয়েছে।
তারেক রহমানের পক্ষ থেকে উপহার নিয়ে আসেন জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান জুয়েলের ও জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহামুদুল হাসান বসুনিয়া।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে যে, ছিনতাইকারীদের বিরুদ্ধে অভিযানের কাজ অব্যাহত রয়েছে এবং ঘটনার সঙ্গে জড়িতদের আইনের আওতায় আনতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন