প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ঝিনাইদহের কালীগঞ্জে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকর্মীকে পুলিশ গ্রেপ্তার করেছে। সোমবার (৫ অক্টোবর) ভোরে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন— কালীগঞ্জ উপজেলার ২ নম্বর জামাল ইউনিয়নের নাটোপাড়া ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. নজরুল ইসলাম (৬০), জলকার মাঝদিয়া গ্রামের আবু জাফর হোসেন (৫৭) এবং মোল্লাডাঙ্গা গ্রামের মো. আশরাফুল হোসেন (৫৫)।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, আবু জাফর হোসেন আওয়ামী লীগের ঘনিষ্ঠ কর্মী হিসেবে পরিচিত এবং আশরাফুল হোসেন ৯ নম্বর বারবাজার ইউনিয়ন আওয়ামী লীগের সক্রিয় সদস্য। তাদের বিরুদ্ধে গত ২৮ আগস্ট সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছিল, যার ভিত্তিতে তাদের গ্রেপ্তার করা হয়।
কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুলফিকার আলী গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তার হওয়া তিনজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন