প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
পাবনা সদর উপজেলার ভাঁড়ারা এলাকায় একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে কুতুব বিশ্বাস নামের এক স্কুলছাত্র নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আব্দুর রহমান নামে আরেক স্কুলছাত্র।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০টার দিকে পাবনা সদর উপজেলার ভাঁড়ারা ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এই দুর্ঘটনাটি ঘটে।
নিহত কুতুব বিশ্বাস (১৩) মহাদেবপুর গ্রামের সিফাত বিশ্বাসের ছেলে এবং পাবনার সিদ্দিক মেমোরিয়াল স্কুলের ৮ম শ্রেণির শিক্ষার্থী। অপরদিকে, আহত আব্দুর রহমান (১২) একই গ্রামের মৃত রমজান আলীর ছেলে এবং পাবনা ইসলামিয়া ফাজিল মাদরাসার ৭ম শ্রেণির শিক্ষার্থী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে জানা যায়, বুধবার রাতে তারা সেউলি বাজার থেকে বাড়ি ফিরছিলেন।
পথে মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। এই ঘটনায় ঘটনাস্থলেই কুতুব বিশ্বাসের মৃত্যু ঘটে এবং আব্দুর রহমান গুরুতর আহত হন। আহত স্কুলছাত্রকে স্থানীয়রা উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
এ বিষয়ে পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তরিকুল ইসলাম জানান, রাতের মধ্যেই মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন