প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ এ উপজেলা ও জলা পর্যায়ের পরে বিভাগীয় পর্যায়ে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে পাবনার চাটমোহর উপজেলার বিলচলন ইউনিয়নের বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী জয়িতা আশরাফ। জয়িতা আশরাফ, ব্যবসায়ী আশরাফুল হক জাঈদীর মেয়ে।
সংশ্লিষ্ট সূত্র অনুযায়ী, বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির অত্যন্ত মেধাবী ছাত্রী জয়িতা আশরাফ ‘গল্প বলা’ প্রতিযোগিতায় উপজেলা ও জেলা পর্যায়ে সেরা হওয়ার পর রাজশাহী বিভাগীয় পর্যায়ে বাছাইয়ে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে। গত ৯ জুন রাজশাহীতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জয়িতার পরবর্তী গন্তব্য এবার ঢাকা। আগামী ১৬ জুন ঢাকাতে অনুষ্ঠিতব্য জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় সে অংশগ্রহণ করবে। জয়িতা পাবনা জেলা পর্যায়ে শ্রেষ্ঠ কাব শিশু হিসাবে এবং বিতর্ক প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা হিসেবেও প্রথম স্থান লাভ করেছে।
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আকতারী জামান শিমু বলেন, চলতি প্রাথমিক শিক্ষা পদক-২০২৬ প্রতিযোগিতায় বোঁথর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মেধাবী এই শিক্ষার্থী পাবনা জেলা পর্যায়ে তিনটি বিষয়ে সেরা হয়েছে। এর মধ্যে ‘গল্প বলা’ প্রতিযোগিতায় রাজশাহী বিভাগীয় পর্যায়ে সে প্রথম স্থান অধিকার করেছে। তার এই সাফল্যে আমরা অত্যন্ত গর্বিত। জয়িতার জন্য আমাদের হৃদয় থেকে শুভকামনা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন