প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইউক্রেন সম্প্রতি রাশিয়ার রাজধানী মস্কো অঞ্চলে অন্যতম বৃহত্তম ড্রোন হামলা চালিয়েছে। এই হামলায় একটি প্রাণহানি ঘটেছে এবং কয়েকজন আহত হয়েছে, এ কথা নিশ্চিত করেছেন মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিওভ।
গভর্নর টেলিগ্রামে একটি বার্তায় বলেছেন, মস্কোর পোডলস্ক এলাকায় ইউক্রেনীয় ড্রোন হামলায় ৮৩ বছর বয়সী এক বৃদ্ধ প্রাণ হারিয়েছেন। হামলার লক্ষ্যবস্তু হয়েছিল রাশিয়ার বৃহত্তম অনলাইন কেনাকাটার প্ল্যাটফর্ম ‘ওয়াইল্ডবেরিজ’-এর একটি বিশাল গুদাম। এছাড়াও, মস্কোর প্রধান বিমানবন্দরের নিকটে অবস্থিত দোমোদেদোভো শহরের অন্যান্য স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার পর ধারণা করা ভিডিওতে দেখা গেছে, ওয়াইল্ডবেরিজের কোলেডিনো গুদাম থেকে আকাশে বিশাল ধোঁয়ার কুণ্ডলী উঠতে।
ইউক্রেনীয় কর্তৃপক্ষের মতে, সামরিক সরঞ্জাম লেনদেনের জন্য ওয়াইল্ডবেরিজ ব্যবহার করা হচ্ছিল এবং এজন্য মস্কোর সামরিক অভিযানের অর্থনৈতিক ভিত্তি দুর্বল করার উদ্দেশ্যে প্রতিষ্ঠানটিকে লক্ষ্যবস্তু বানানো হয়েছে। এর বিপরীতে, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবী করেছে যে, তারা তাদের আকাশসীমায় ইউক্রেনের প্রায় ৮২২টি ড্রোন ভূপাতিত করতে সক্ষম হয়েছে। সূত্র: রয়টার্স
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন