প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মাঠের জাদু, নান্দনিক গোল কিংবা ফুটবলীয় কোনো চটজলদি মন্তব্য নয়। ২০২৬ বিশ্বকাপ মাঠে গড়ানোর ঠিক আগমুহূর্তে একটি সম্পূর্ণ ভিন্ন কারণে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের নজর কাড়লেন লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যমে আর্জেন্টিনার অধিনায়কের একটি মজার ভিডিও বর্তমানে রীতিমতো ভাইরাল হয়ে উঠেছে। এই ভিডিওতে কৃত্রিম বুদ্ধিমত্তার সহায়তায় নিজের ভোলবদল করেছেন এলএমটেন। তিনি চ্যাটজিপিটির একটি প্রচারণামূলক বিজ্ঞাপনে অংশ নিয়েছেন এবং নিজের সেই নতুন রূপ দেখে হাসি চেপে রাখতে পারেননি খোদ আর্জেন্টাইন জাদুকর নিজেই।
নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ৫০ কোটিরও বেশি অনুসারীর জন্য তিনি একটি ভিডিও শেয়ার করেছেন। ভিডিওতে তাকে একটি আরামকেদারায় বসে বেশ মজারভাবে একটি আবদার করতে দেখা যায়। তিনি জানতে চান, চ্যাট, তুমি কি আমার চুলগুলো আর্জেন্টিনার জাতীয় পতাকার রঙে রাঙিয়ে দিতে পারো? তবে রঙটা যেন একদম স্বাভাবিক দেখায় যাতে। কৃত্রিম বুদ্ধিমত্তা তার জন্য একটি ছবি তৈরি করে দেয়, যেখানে দেখা যায় তার পুরো চুল আকাশি-সাদা রঙে রাঙানো। নিজের এই অদ্ভুত ও মজার রূপ দেখে আলবিসেলেস্তে অধিনায়ক হাসিতে ফেটে পড়েন। একই সাথে ড্রেসিংরুমে তার সতীর্থদের প্রতিক্রিয়া কেমন হতে পারে তা কল্পনা করে তিনি মন্তব্য করেন, এটা দেখলে দলের ছেলেরা তো হেসেই খুন হবে। এরপর রসিকতা করে তিনি আরও যোগ করেন, এখন আমি দলের সব খেলোয়াড়কে এমন চুলে দেখতে চাই।
বিশ্বকাপের মহোৎসব শুরুর ঠিক আগমুহূর্তে মেসির এই ‘আকাশি-সাদা’ রূপটি এখন ভক্তদের মাঝে অন্যতম প্রধান আকর্ষণ হয়ে উঠেছে। তবে মাঠের বাইরের এমন মজার ছলের পাশাপাশি তিনি মাঠের লড়াইয়েও পুরোপুরি মনোনিবেশ করেছেন। কাতার ২০২২-এর পর এবার তিনি টানা দ্বিতীয়বার বিশ্বের চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলার মিশনে রয়েছেন। ফুটবলের ইতিহাসে এর আগে কেবল ১৯৩৪ ও ১৯৩৮ সালে ইতালি এবং ১৯৫৮ ও ১৯৬২ সালে ব্রাজিল টানা দুবার বিশ্বজয় করার কীর্তি গড়েছিল।
বাঁ পায়ের হ্যামস্ট্রিংয়ের চোট কাটিয়ে অধিনায়ক এখন পুরোপুরি ফিট। বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে জয় পেয়ে বেশ ফুরফুরে মেজাজে রয়েছে লিওনেল স্কালোনির শিষ্যরা। গ্রুপ ‘জে’-তে থাকা আর্জেন্টিনা আগামী ১৬ জুন, মঙ্গলবার আলজেরিয়ার বিরুদ্ধে ম্যাচ দিয়ে তাদের বিশ্বকাপ মিশন শুরু করবে। এরপর ২২ জুন অস্ট্রিয়াও ২৮ জুন জর্ডানের বিরুদ্ধে গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে মাঠে নামবে বর্তমান বিশ্বচ্যাম্পিয়নরা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন