প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর পল্লবী, যাত্রাবাড়ী ও মুগদা থানা এলাকার বিভিন্ন অপরাধে জড়িত ৬৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, এই অভিযান চালানো হয়েছে সম্প্রতি।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার নিয়াজ মেহেদী আজ এ তথ্য নিশ্চিত করেছেন। পল্লবী থানা জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় পল্লবী থানা পুলিশ বিভিন্ন অপরাধপ্রবণ এলাকাতে অভিযান চালিয়ে এই গ্রেফতার বলে জানিয়েছেন।
গ্রেফতার হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছেন-মো. আব্দুর রহমান, মো. নাদিম, মো. জাবেদ, মো. শামীম, মো. হাসরা, মো. ফিরোজ, মো. মুন্নাফ, মো. সুমন, মো. রাশেদুল ইসলাম, মো. মাসুদ রানা, মো. ফয়সাল, মো. রাকিবুল ইসলাম ফাহাদ, মো. উজ্জ্বল, মো. শাওয়ান, মো. হৃদয় হোসেন, মো. উজ্জ্বল হোসেন ওরফে রায়হান, প্রান্ত দাস, রাতুল, ছিয়াম, মো. আব্দুল্লাহ, মুন্নাফ, মো. শাকিন, রেশমা, রাজু, মো. মনিরুল ইসলাম, রাকাত হোসেন ও মো. সুমন মিয়া।
অন্যদিকে, যাত্রাবাড়ী থানা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় যাত্রাবাড়ী থানা পুলিশও বিভিন্ন অপরাধপ্রবণ এলাকার অভিযান চালিয়ে গ্রেফতার করেছে। যাত্রাবাড়ী থানা পুলিশের অভিযানে গ্রেফতার হন-মো. আজিম, মো. হোসেন, মো. ইব্রাহিম হোসেন, মো. তরিকুল ইসলাম, মো. রবিন, রাশেদ মাহমুদ, নুরুল আজিম, ইফরাত জাহান তিশন, মো. জাহাঙ্গীর আলম, মো. আলাউদ্দিন, শান্ত ইসলাম, মো. ফয়সাল আহাম্মেদ, মো. রিফাত, আবুল হাসান, মো. রাজু, মো. সাখাওয়াত হোসেন, মো. আসিফ, শফিকুল ইসলাম, মো. সজল, মুন্না খান, শফিকুল ইসলাম, সাব্বির, মো. রূপক মিয়া ও মো. শাওন।
এছাড়া মুগদা থানা জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় মো. সাজ্জাদ মোল্লা ওরফে শিশির, মো. মুরাদ হোসেন, মো. ইয়াছিন, মো. মহসীন, মো. শফিকুল ইসলাম, মো. রিয়াদ, মো. শাহা আলম, মো. সিয়াম, মো. সজীব খান, মো. রাসেল, মো. হাবিব ও সোহেল শেখকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতদের মধ্যে নিয়মিত, পরোয়ানাভুক্ত মামলার আসামি এবং বিভিন্ন অপরাধের সাথে জড়িত অপরাধী রয়েছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন