প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র এবং ইরানের বহুল প্রতীক্ষিত দ্বিপাক্ষিক বৈঠকটি স্থগিত করা হয়েছে। আজ শুক্রবার দেশটির বুর্গেনস্টক রিসোর্টে এই আলোচনার অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে শেষ মুহূর্তে বৈঠকটি বাতিল করা হয়েছে বলে সুইজারল্যান্ডের পররাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের সুইজারল্যান্ড সফর বাতিল করার খবর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে। নির্মিত সূচি অনুযায়ী, শুক্রবার তিনি ইরানি প্রতিনিধিদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিল। মূলত তেহরান ও ওয়াশিংটনের মধ্যে চলমান উত্তেজনা এবং যুদ্ধ অবসানের লক্ষ্যে সম্প্রতি যে সমঝোতা হয়েছিল, তা বাস্তবায়নের রোডম্যাপ তৈরি করতেই এই আলোচনা আয়োজন করা হয়েছিল।
তবে বৈঠকের পরিকল্পনা ও আনুষঙ্গিক বিষয়গুলো এখনও পুরোপুরি চূড়ান্ত না হওয়ায় সফর এবং বৈঠক; দুটিই আপাতত স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মার্কিন প্রশাসন। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, পরিস্থিতির ওপর নজর রেখে পরবর্তী পদক্ষেপ ও নতুন সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে।
এর আগে অবশ্য এক ঐতিহাসিক পদক্ষেপের মাধ্যমে দুই দেশ একটি বহুল আলোচিত সমঝোতা স্মারক আনুষ্ঠানিকভাবে স্বাক্ষর করে। কোনো ধরনের সরাসরি বৈঠক ছাড়াই ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ইলেকট্রনিক উপায়ে এই চুক্তিতে সই করেন দুই দেশের প্রতিনিধিরা। চুক্তি অনুযায়ী, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক নৌপথ হরমুজ প্রণালি আবার উন্মুক্ত করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে ইরান। এর বিপরীতে তেহরানের ওপর আরোপিত নির্দিষ্ট কিছু আন্তর্জাতিক ও আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করার বিষয়ে সম্মত হয়েছে ওয়াশিংটন। তবে এই সমঝোতা বাস্তবায়নের প্রথম ধাপের বৈঠকটি স্থগিত হওয়ায় চুক্তিটির ভবিষ্যৎ কার্যকারিতা নিয়ে নতুন করে কূটনৈতিক অঙ্গনে আলোচনা শুরু হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন