প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত দিয়ে বাংলাদেশে পুশ-ইনের চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সাতজন ব্যক্তিকে নিয়ে। তবে বিজিবির তাৎক্ষণিক তৎপরতা এবং কঠোর অবস্থানের কারণে তাদের বাংলাদেশের ভেতরে প্রবেশ করানো সম্ভব হয়নি।
শুক্রবার (২৪ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে, নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধীন চাড়ালডাঙ্গা বিওপির দায়িত্বপূর্ণ এলাকার সীমান্ত পিলার ২১৯/২৪-আর সংলগ্ন শূন্য লাইনে এই ঘটনা ঘটে।
নওগাঁ ব্যাটালিয়ন (১৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম জানান, ভারতের ১২ ব্যাটালিয়ন বিএসএফের টিলাশন ক্যাম্পের সদস্যরা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করানোর জন্য সাতজন ব্যক্তিকে নিয়ে প্রবণতা প্রকাশ করে। খবর পেয়ে চাড়ালডাঙ্গা বিওপির একটি টহল দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে এবং সীমান্তের শূন্য লাইনের ভারতীয় অংশে অবস্থানরত ওই সাতজনকে শনাক্ত করে। তারা বাংলাদেশে প্রবেশে বাধা দেয়।
তিনি আরও জানান, বিজিবির কঠোর অবস্থানের ফলে বিএসএফের পুশ-ইন চেষ্টাটি ব্যর্থ হয়। পরবর্তীতে, সীমান্তের নিকটবর্তী কাঁটাতারবিহীন অংশ দিয়ে ওই সাতজনকে পুনরায় ভারতীয় ভূখণ্ডে ফেরত পাঠানোর কার্যক্রম শুরু করা হয়।
বিজিবি জানিয়েছে, বর্তমানে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। বিজিবি সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত দিয়ে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা পুশ-ইনের অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না। তাই, এই ধরনের যেকোনো পরিস্থিতি মোকাবিলার জন্য সীমান্তজুড়ে টহল ও নজরদারি আরও জোরদার করা হয়েছে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন